Budget 2024: মোদীর পর নির্মলাও আত্মবিশ্বাসী সরকার গঠনের হ্যাটট্রিক নিয়ে, পূর্ণাঙ্গ বাজেট কবে পেশ?
Budget 2024: লোকসভা নির্বাচনের প্রাক্কালে আজ সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট ভাষণ শেষ এক ঘণ্টারও কম সময়ে।
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলাও আত্মবিশ্বাসের সঙ্গে বুঝিয়ে দিলেন, মোদী সরকার টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে। সে কারণে পূর্ণাঙ্গ বাজেট কবে পেশ হবে সেটাও জানিয়ে দেন নির্মলা।

বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে গতকাল সংসদে প্রবেশের সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে রাম রাম বলেছিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছিলেন, নির্বাচন এসে গেলে সরকার অন্তর্বর্তী বাজেট পেশ করে। সেই ঐতিহ্য আমরা ধরে রাখছি। নতুন সরকার গঠিত হলেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদীর সরকার। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগেও অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছিল। ফলে এই নিয়ে দ্বিতীয়বার অন্তর্বর্তী বাজেট পেশ করল মোদী সরকার। বাজেট পেশের ফাঁকেই নির্মলা সীতারামন জানিয়ে দেন, পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে আগামী জুলাউই মাসে।
অর্থনৈতিক বৃদ্ধির হারে বিগত দশ বছরে উল্লেখযোগ্য উন্নতির কথা তুলে ধরে নির্মলা বলেন, জিডিপিতেই সামগ্রিকভাবে ফোকাস রয়েছে সরকারের। এরপরই জিডিপি-র জি, ডি ও পি বলতে নির্মলা উল্লেখ করেন, গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট ও পারফরম্যান্সের কথা। তাঁর কথায় উঠে আসে, মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্সের দৃষ্টিভঙ্গির কথা।
স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতাকে অগ্রাধিকার দিয়ে কেন্দ্রীয় সরকার যে নাগরিক-কেন্দ্রিক আস্থাশীল প্রশাসন উপহার দিতে পেরেছে সেই দাবিও এদিন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সমস্ত ক্ষেত্রে সামগ্রিক বিকাশের ফলেই দেশের অর্থনীতি যে ভালো জায়গায় পৌঁছেছে সেই দাবি করে নির্মলা বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের পথে এগিয়ে চলেছে দেশ।
দেশবাসীর গড় আয় বৃদ্ধির পাশাপাশি নাগরিক জীবনযাপনের মানেরও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, সে কথা উঠে এসেছে নির্মলা সীতারামনের বক্তব্যে। দেশের সামগ্রিক গড় আয় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি নির্মলার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে এদিন ষষ্ঠবার বাজেট পেশ করলেন তিনি। বাজেট পেশের আগে প্রথা মেনে মন্ত্রিসভার বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব। ক্যাবিনেটের অনুমোদন মিলতেই বাজেট পেশ। ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল অবধি মোরারজি দেশাই পাঁচটি বার্ষিক বাজেট ও একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন। তাঁর রেকর্ড স্পর্শ করলেন নির্মলা। তবে জুলাইয়েই তিনি দেশাইকে পিছনে ফেলে দিতে পারেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications