Budget 2024: বদলে যেতে পারে বিমার সব নিয়ম, নতুন বিলে আসছে বড় পরিবর্তন
Budget 2024: আসন্ন বাজেটে বিমার ক্ষেত্রে আসতে পারে বড় পরিবর্তন। নতুন বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার। চলতি মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আর সেই বাজেটেই এই বিলের কথা ঘোষণা করা হতে পারে। ১৯৩৮ এর যে বীমা আইন (Insurance Act, 1938) বর্তমানে রয়েছে, তাতে আনা হতে পারে বেশ কিছু পরিবর্তন।
সূত্রের খবর 'ইনসিওরেন্স ফর অল বাই ২০৪৭' (Insurance for All by 2047) এই শিরোনামে একটি নতুন বিল পেশ করা হতে পারে। ইতিমধ্যেই বিলের খসড়া তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে যে কোনও ক্ষেত্রে বিমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই বিমা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় সেই চেষ্টাই করছে মোদী সরকার (Pm Modi Govt)।

জানা গিয়েছে ব্যাংকের মতোই বিমা সংস্থাগুলি ক্ষেত্রে ভাগ আনা হতে পারে নতুন বিলে। ঠিক যেমন ব্যাংকের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন ভাগ- যেমন ইউনির্ভাসাল ব্যাঙ্ক , স্মল ফিনান্স ব্যাঙ্ক বা পেমেন্ট ব্যাঙ্ক ।
বর্তমানে বিমা সংক্রান্ত সব নীতি নির্ধারণ করে ইন্সুরেন্স রেগুলেটারি আয়ান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। ওই নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী, যে সংস্থা জীবন বিমা বা লাইফ ইন্সুরেন্স করাতে পারে সেই সংস্থার হেলথ বা অন্য কোনও বিমা করানোর অধিকার নেই।
এবার এই ক্ষেত্রে পরিবর্তন আনা হতে পারে নতুন বিলে। একটি সংস্থা যাতে বিভিন্ন ক্ষেত্রে বিমা করাতে পারে সেই লাইসেন্স দেওয়া হবে। জীবন বিমা সংস্থা অন্য কোন বিমা করাতে পারে না। নন লাইফ ইন্সুরেন্স অর্থাৎ স্বাস্থ্য, গাড়ি বা বাড়ির বিমা করানোর জন্য পৃথক সংস্থা রয়েছে।
আরো জানা যাচ্ছে যে এগ্রিকালচারাল ইন্সুরেন্স বা মাইক্রো ইনসিউরেন্স করায় এমন সংস্থাগুলিকেও ইন্সুরেন্স সেক্টরের আওতায় আনা হতে পারে। তাতে চাকরির সুযোগ তৈরি হবে বলে জানা যাচ্ছে। বর্তমানে ভারতে ২৫ টি জীবন বিমা সংস্থা ও ৩২ টি অন্যান্য ক্ষেত্রে বিমা সংস্থা রয়েছে। বিমা আইনে পরিবর্তন করার জন্য ২০২২ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে মোদী সরকার। এরপরেই আগামী ২৩ জুলাই আর্থিক বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর এই বাজেট ঘিরেই ক্রমশ চড়ছে প্রত্যাশার পারদ।












Click it and Unblock the Notifications