উগ্রপন্থা সমাপ্তির দিকে যেতে শুরু করেছে উত্তরপূর্বে, কমতির দিকে মাওবাদ! সংসদ থেকে রাষ্ট্রপতির বার্তা

উগ্রপন্থা সমাপ্তির দিকে যেতে শুরু করেছে উত্তরপূর্বে, কমতির দিকে মাওবাদ! সংসদ থেকে রাষ্ট্রপতির বার্তা

বাজেট ঘিরে এদিনের অধিবেশনে একাধিক ইস্যুতে বক্তব্য রেখেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন আলাদা করে দেশের সীমান্তের এলাকায় মোদী সরকারের গুরুত্ব নিয়েও বক্তব্য রেখেছেন তিনি। প্রশংসায় ভরিয়েছেন মোদী সরকারকে।

উগ্রপন্থা শেষের পথে!

উগ্রপন্থা শেষের পথে!

এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, উগ্রপন্থা কার্যত শেষের দিকে যেতে শুরু করেছে উত্তর পূর্বের দেশগুলিতে। সেখানে হিংসার ঘটনা কমছে বলে দাবি করেন তিনি। যে যুবকরা সেখানে পথভ্রষ্ট হয়েছেন, তাঁরা মূল স্রোতে ফিরছেন বলেও দাবি করেছেন রামনাথ কোবিন্দ।

উদ্বাস্তুদের নিয়ে বড় বার্তা

উদ্বাস্তুদের নিয়ে বড় বার্তা

রাষ্ট্রপতি এদিন বলেন, ব্রু রিফিউজিদের পুনর্বাসন নিয়েও সরকার বড় ভূমিকা পালন করেছে। তিনি জানা বোড়ো শান্তিচুক্তি এক্ষেত্রে একটি বড় ভূমিকা নিতে চলেছে।

ব্রহ্মপুত্র নিয়ে বার্তা

ব্রহ্মপুত্র নিয়ে বার্তা

এদিন ব্রহ্মপুত্র নিয়ে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ব্রহ্মপুত্রকে ঘিরে উত্তরপূর্বের অসমে যে জীবনধারা প্রকল্প চালু হয়েছে, তা অসমের আর্থিক গতিবিধিকে বাড়তি সুবিধা দেবে।

মাওবাদ নিয়ে বার্তা

মাওবাদ নিয়ে বার্তা

এদিন নিজের ভাষণে রাষ্ট্রপতি বলেন মাওবাদী অধ্যুষিত এলাকায় যেভাবে মাওবাদীদের রমরমা কমেছে, তাতে রীতিমতো আশা ব্যাঞ্জক পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে ভারতে মাওবাদী প্রভাবিত এলাকার সংখ্যা কমছে বলে তিনি বার্তা দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+