সেস বসালেও বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম! মধ্যবিত্তকে অভয় দিয়ে কী জানালেন নির্মলা?

কৃষিক্ষেত্রে উন্নয়নের স্বার্থে পেট্রোল-ডিজেলের উপর কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেসের (এআইডিসি) প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ প্রতি লিটার পেট্রল ও ডিজেলে কৃষি সেস-বাবদ যথাক্রমে ২.৫ টাকা এবং ৪ টাকা বসছে৷ তাতে আমজনতার খরচ বাড়বে না৷

হিসেবনিকেশের পর স্বস্তির

হিসেবনিকেশের পর স্বস্তির

অর্থনীতির হিসেবনিকেশের পর স্বস্তির এই খবর দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ তথ্য বলছে, বর্ধিত দামে পেট্রল বা ডিজেল ক্রেতার কাছে পৌঁছানোর আগেই তাতে কাঁচি চালিয়ে দেবে আবগারি কর৷ অর্থাৎ বাড়তি টাকার জোগান চলে আসবে ওই খাত থেকেই৷ এদিকে মধ্যবিত্তকে অভয় দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও।

কী বলছে হিসেব?

কী বলছে হিসেব?

আসলে নির্দিষ্ট কোনও ব্র্যান্ডের তকমা গায়ে লাগার আগেই প্রতি লিটার পেট্রলের উপর ২ টাকা ৯৮ পয়সার বেসিক এক্সাইজ ডিউটি (বিইডি) এবং ১২ টাকার স্পেশাল এক্সাইজ ডিউটি (এসএইডি) আরোপ করা হয়৷ এখন থেকে তা কমে হবে যথাক্রমে ১ টাকা ৪০ পয়সা এবং ১১ টাকা৷ একইভাবে আনব্র্যান্ডেড ডিজ়েলের ক্ষেত্রে প্রতি লিটারে বেসিক এক্সাইজ ডিউটি ৪ টাকা ৮৩ পয়সা থেকে কমে হচ্ছে ১ টাকা ৮০ পয়সা৷ পাশাপাশি, স্পেশাল এক্সাইজ ডিউটি ৯ টাকা থেকে কমে হচ্ছে ৮ টাকা৷

পেট্রোলের উপর সামগ্রিকভাবে ১৪ টাকা ৯০ পয়সার শুল্ক বসবে

পেট্রোলের উপর সামগ্রিকভাবে ১৪ টাকা ৯০ পয়সার শুল্ক বসবে

এই হিসেব মোতাবেক এবার থেকে প্রতি লিটার পেট্রোলের উপর সামগ্রিকভাবে ১৪ টাকা ৯০ পয়সার শুল্ক বসবে৷ আগে যেটা ছিল ১৪ টাকা ৯৮ পয়সা৷ ডিজেলের ক্ষেত্রে পরিমাণটা ১৩ টাকা ৮৩ পয়সা থেকে কমে হচ্ছে ১৩ টাকা ৮০ পয়সা৷ একই ব্য়বস্থা করা হয়েছে মদের ক্ষেত্রেও৷ আগে যেখানে মদের উপর ১৫০ শতাংশ শুল্ক ধার্য হত, এখন তা ৫০ শতাংশ কমিয়ে ১০০ শতাংশে নামানো হয়েছে৷ ফলে, মদের উপর কৃষি সেস প্রস্তাবিত হলেও তার দায় ক্রেতাকে সামলাতে হবে না ৷

অনেক ক্ষেত্রে এই কৃষি সেস বসানো হয়েছে

অনেক ক্ষেত্রে এই কৃষি সেস বসানো হয়েছে

পেট্রোপণ্য ছাড়াও আরও অনেক ক্ষেত্রে এই কৃষি সেস বসানো হয়েছে৷ এর মধ্যে রয়েছে বেশ কিছু ডালশস্য, অ্যালকোহল জাত পণ্য, সোনা, রুপো, আপেল ও কিছু কীটনাশকেও এই কর বসানো হচ্ছে৷ সোনা-রুপোয় আড়াই শতাংশ, অ্যালকোহল জাত পণ্যে ১০০ শতাংশ এই কর বসানো হচ্ছে৷ তাছাড়া ভোজ্য তেলেও বসানো হয়েছে এই কর৷

উন্নয়ন সেস-এর প্রসঙ্গ উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়

উন্নয়ন সেস-এর প্রসঙ্গ উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়

বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েও এই কৃষি পরিকাঠামো এবং উন্নয়ন সেস-এর প্রসঙ্গ উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়৷ তিনি জানিয়েছেন, কৃষিক্ষেত্রে ও কৃষকদের আয় বাড়াতে জোর দেওয়া হয়েছে এই বাজেটে৷ সেই করণে কৃষি উন্নয়ন কর চালু করা হচ্ছে৷ এই করের টাকাই কৃষকদের উন্নতিতে ব্যবহার করা হবে৷ তাই তিনি জানিয়েছেন, এই বাজেটের হৃদয়ে গ্রাম ও কৃষকরা রয়েছেন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+