২০১৯ বাজেটে কোন চমক দিতে পারে কেন্দ্রের বিজেপি সরকার! একনজরে দেখে নিন
লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোট যুদ্ধ ঘিরে ক্রমেই নিজের সমরাস্ত্রে শান দিচ্ছে একাধিক রাজনৈতিক দল। আর ২০১৯ ভোটের আগে কেন্দ্রের বিজেপি সরকারের সর্বশেষ বাজেট ঘিরেও চড়ছে সমান আগ্রহের পারদ।
লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোট যুদ্ধ ঘিরে ক্রমেই নিজের সমরাস্ত্রে শান দিচ্ছে একাধিক রাজনৈতিক দল। আর ২০১৯ ভোটের আগে কেন্দ্রের বিজেপি সরকারের সর্বশেষ বাজেট ঘিরেও চড়ছে সমান আগ্রহের পারদ। ইতিমধ্য়েই দুটি পর পর বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। মাধ্যপ্রদেশ, রাজস্থান হাত ছা়ডা হয়েছে পদ্মশিবিরের। দেশের বিভিন্ন দিকে, কৃষক অসন্তোষও বেশ চিন্তায় রেখেছে মোদী সরকারকে। এরকম অবস্থায় আগামীকালের বাজেট কী কী চমক দিতে চলেছে তা দেখে নেওয়া যাক একনজরে। আগামী কাল অন্তবর্তী অর্থমন্ত্রী পীযূষ গোয়েল পেশ করতে চলেছেন ২০১৯ সালের বাজেট।

কৃষি ক্ষেত্রে আশা !
কৃষি ক্ষেত্রে চাষিদের অবস্থার উন্নতিতে আসতে পারে 'মিনিমাম গ্যারান্টি স্কিম'। এতে যাঁরকা ভূমিহীন চাষি তাঁদের সুরক্ষা দিতেই থাকতে পারে একাধিক চমকপ্রদ দিক। এছাড়াও কৃষিজাত পণ্যের সঠিক দাম যাতে চাষিরা পান, তারও ব্যবস্থা করতেও থাকতে পারে একাধিক স্কিমে।

মধ্যবিত্তকে খুশি করতে...
২০১৯ বাজেটে সম্ভবত ৮ লাখকে কর ছাড়ের স্কেল হিসাবে বাঁধতে চলেছে বিজেপি সরকার। মধ্যবিত্তকে খুশি করতে কর সম্পর্কীয় বহু চমক থাকতে পারে ২০১৯ সালের বাজেটে। একই সঙ্গে কর ছাড়ের বিষয়ে বর্ষীয়ান ও মহিলাদেরও একাধিক সুযোগ সুবিধা দেওয়া হতে পারে।

ছোট ব্যবসায়ীদের দিকে নজর
গতবছরের বাজেটে সংস্থাগুলির কর্পোরেট করে ছাড় দেওয়া হয়েছে। যে সমস্ত সংস্থার আয় ২৫০ কোটির নিচে, তাদের ৩০ থেকে ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়। এবার সেই সমস্ত সংস্থাকে খুশি করতে ঋণ বিষয়ক একাধিক স্কিম আনতে পারে সরকার। পাশাপাশি করের ক্ষেত্রেও ছাড় পেতে পারে ছোট ব্যবসাগুলি।












Click it and Unblock the Notifications