আয়করে ৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়, জনমোহিনী ঘোষণায় সারা দেশে হইচই
আয়কের ছাড়ের সীমা আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।
আয়কের ছাড়ের সীমা আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এর ফলে কয়েক কোটি কর দাতাকে এর মধ্যে আয় হলে কোনও আয়কর দিতে হবে না। এর পাশাপাশি বীমা সহ নানা খাতে দেড় লক্ষ টাকা অতিরিক্ত কর ছাড় হওয়ায় সবমিলিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয় করলে কোনও কর দিতে হবে না। এর ফলে তিন কোটি করদাতা লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।

এদিন আয়করে জনমোহিনী বাজেটে সকলের মন জয় করে নিয়েছে মোদী সরকার। এদিন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল আয়করে ছাড়ের ঘোষণা করতেই সংসদে হাততালিতে ফেটে পড়ে। দলের সংসদরা লোকসভায় মোদী মোদী ধ্বনিতে ফেটে পড়েন। যার ফলে কিছুক্ষণের জন্য থেমে থাকতে হয় অর্থমন্ত্রীকেও। কিছু সেকেন্ড পরে ফের বাজেট পড়তে শুরু করেন তিনি।
FM Piyush Goyal: Individual taxpayers having annual income upto 5 lakhs will get full tax rebate pic.twitter.com/6IMInkr4Kb
— ANI (@ANI) February 1, 2019
FM Piyush Goyal: Individuals with gross income up to 6.5 lakh rupees will not need to pay any tax if they make investments in provident funds and prescribed equities https://t.co/0zphKNVt2I
— ANI (@ANI) February 1, 2019

এর পাশাপাশি গতবছর থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে যে ৪০ হাজার টাকা ছাড় দেওয়া হয়েছিল তা এবছর থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করে দেওয়া হল। হাউজিং প্রোজেক্টে ৮০ আই বিএ ধারায় যে ছাড় ছিল তা আরও বাড়িয়ে ২০১৯-২০ সাল পর্যন্ত করে দেওয়া হল।












Click it and Unblock the Notifications