'বাজেটে ভোটারদের ঘুষ দেওয়া হয়েছে ', ফুঁসে উঠলেন মল্লিকার্জুন , বাকি নেতামন্ত্রীদের প্রতিক্রিয়া কী
২০১৯ ভোটের আগে বিজেপি সরকারের সর্বশেষ বাজেট নিয়ে রীতিমত ক্ষোভে ফুঁসছে কংগ্রেস। কংগ্রেসের দাবি শুধুমাত্র লোকসভা ভোটকে নজরে রেখে জনমোহিনী বাজেট করেছে মোদী সরকার।
২০১৯ ভোটের আগে বিজেপি সরকারের সর্বশেষ বাজেট নিয়ে রীতিমত ক্ষোভে ফুঁসছে কংগ্রেস। কংগ্রেসের দাবি শুধুমাত্র লোকসভা ভোটকে নজরে রেখে জনমোহিনী বাজেট করেছে মোদী সরকার। এদিন তিনি বাজেট নিয়ে ক্ষোভ উগড়ে দেন। খার্গে ছাড়াও বাকি নেতামন্ত্রীরা এদিন কী বলেছেন দেখে নেওয়া যাক।
|
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কী বলেছেন?
বাজেটকে এদিন ঐতিহাসিক বাজেট বলে বর্ণনা করেন রাজনাথ সিং। এতে সমাজের সমস্ত বিভাগই সুখী হবে বে দাবি করেন তিনি।
|
শশী থরুরের প্রতিক্রিয়া
শশী থরুর প্রশ্ন তোলেন , আয়কর ছা়ড় নিয়ে। পাশাপাশি চাষিদের অনুদান প্রসঙ্গে কংগ্রেস নেতা চাষিদের সম্মান প্রসঙ্গে প্রশ্ন তোলেন।
|
নীতিন গড়করি
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এই বাজেটের ভূয়সী প্রশংসা করেন। বিশেষত আয়কর ছাড় নিয়ে তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেন।

মল্লিকার্জুন খার্গের প্রতিক্রিয়া
বিজেপির জনমোহিনী বাজেটকে 'জুমলা' বলে ব্যাখ্যা করেন মল্লিকার্জুন খার্গে। তিনি বলেন ভোটকে মাথায় রেখেই এই বাজেট তৈরি হয়েছে। 'এতে ভোটারদের ঘুষ দেওয়া হচ্ছে,' বলে দাবি করেন তিনি।
|
যোগী আদিত্যনাথ
বাজেটকে স্বাগত জানিয়েছেন যোগী আদিত্যনাথ। ২০১৯ সালের বাজেটে মধ্যবিত্ত , গরীব ও মহিলাদের উন্নতির কথা ভাবা হয়েছএ বলে দাবি করেন তিনি।












Click it and Unblock the Notifications