'গো-রাজনীতি' থেকে সরছে না মোদী সরকার, বাজেটে স্পষ্ট করলেন অর্থমন্ত্রী
অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।
অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। কিছুদিন পরই সারা দেশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। একদিকে যেমন রয়েছে বিজেপির নেতৃত্বে এনডিএ অন্যদিকে রয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। গত কয়েকবছরে সরকার ও বিরোধীদের মধ্যে গরু নিয়ে রাজনীতির কারণে নানা অসন্তোষ হয়েছে। তবে বর্তমান সরকার যে গো-রাজনীতি থেকে সরছে না তা এবারের বাজেটে ফের প্রমাণ করে দিল নরেন্দ্র মোদী সরকার।

অর্থমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, সরকার রাষ্ট্রীয় গোকুল মিশন প্রকল্পে ৭৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। যাতে সারা দেশে গো-রক্ষা ভালো করে করা যায়। এবং বাজেট ঘোষণার মাঝেই গোয়েল জানিয়ে দিয়েছেন, গো-সুরক্ষা থেকে সরকার কোনওভাবেই সরছে না। যেকোনও মূল্যেই গো-মাতার রক্ষা করতে এই সরকার বদ্ধপরিকর তা গোয়েল স্পষ্ট করে দিয়েছেন।
আয়ুষ্মান ভারত প্রকল্পে ইতিমধ্যে ১০ লক্ষ মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। যার ফলে ভারতের পরিবারগুলি ৩ হাজার কোটি টাকা সঞ্চয় করেছে। কারণ গড়ে এই ধরনের চিকিৎসায় ৩ লক্ষ টাকা করে খরচ করেছে।
এছাড়া ছোট কৃষকদের জন্য প্রতিমাসে ৫০০ টাকা করে দেওয়ার কথা বাজেটে ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট অন্তরে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলেও জানানো হয়েছে। ২ হাজার টাকা করে ৩টি কিস্তিতে অ্যাকাউন্টে টাকা ঢুকবে।












Click it and Unblock the Notifications