Terrorist Attack: ফের জঙ্গিদের টার্গেটে পরিযায়ী শ্রমিক, নজর স্বরাষ্ট্রমন্ত্রকের! পরিস্থিতি মোকাবেলায় আরও ফোর্স

Budgam Terrorist Attack: ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল জম্মু-কাশ্মীর! নিশানায় ফের পরিযায়ী শ্রমিক। জানা যাচ্ছে, জম্মু-কাশ্মীরের বদগামে (Budgam)-এ দুই শ্রমিককে টার্গেট করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই দুই শ্রমিককে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনার পরে উপত্যকা জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযানও। সেনাবাহিনীর পাশাপাশি জম্মুকাশ্মীর পুলিশকেও সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে। গত কয়েক মাসে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরে (Budgam Terrorist Attack) ।

Budgam Terrorist Attack

কখনও নিশানা করা হয়েছে সেনা কনভয়কে। কখনও ভিন রাজ্য থেকে সেখানে কাজ করতে যাওয়া শ্রমিকদের টার্গেট করা হয়েছে। এমনকি গত ২০ অক্টোবর গান্ডেরবালে নির্মিয়মান একটি টানেলে কর্মরত শ্রমিকদের টার্গেট করে হামলা চালায় জঙ্গিরা।

ঘটনায় ছয় ভিন রাজ্যে শ্রমিক সহ এক চিকিৎসকের মৃত্যু হয়। পাকিস্তানে আল কায়দা নিয়ন্ত্রিত একটি জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করে বার্তা দেয়। সেই ঘটনার কার্যত ১৫ দিনের মাথাতে ফের পরিযায়ী শ্রমিকদের টার্গেট (Budgam Terrorist Attack) করল জঙ্গিরা।

জম্মু ও কাশ্মীরের মাজামা বুদগাম এলাকায় এই ঘটনা ঘটে। কার্যত জঙ্গিদের ছোঁড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং দুই শ্রমিকের হাতে লাগে বলে খবর। ঘটনায় আতঙ্ক তৈরি হয়ে যায়। রীতিমত ছোটাছুটি শুরু করে দেন স্থানীয় মানুষজন।

আর সেই সুযোগে এলাকা ছেড়ে পালিয়ে যায় জঙ্গিরা। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ প্রশাসন। আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে। আহত দু'জনকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যা খবর, দুই শ্রমিকের অবস্থা স্থিতিশীল আছে। কিন্তু যেভাবে বারবার পরিযায়ী শ্রমিকদয়ের টার্গেট করছে জঙ্গিরা তা উদ্বেগের কারণ হয়ে উঠছে। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পুরো ঘটনার উপর নজর রাখা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী আরও ফোর্স কি পাঠানো হতে পারে? জোর জল্পনা।

Budgam Terrorist Attack: জঙ্গিদের হাতে আধুনিক অস্ত্র!

সম্প্রতি তিনজঙ্গিকে নিকেশ করে জঙ্গিরা। মৃতদের পাশ থেকে বিপুল অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। উদ্ধার হয় M4 কার্বাইন, , AK-47 সহ একাধিক ভারী অস্ত্র। কীভাবে এই অস্ত্র জঙ্গিদের হাতে আসছে সেটাও ভাবাচ্ছে শীর্ষ আধিকারিকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+