কোনও জোট নয়, লোকসভা ভোটে এককভাবে লড়বেন মায়াবতী

এদিন মায়াবতী বলেন, কংগ্রেস ও বিজেপি দুই দলই মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সেই কারণে কোনও জোটেই যেতে নারাজ মায়াবতীর বহুজন সমাজ পার্টি। তিনি বলেন, ভারতে কংগ্রেস আর বিজেপি এই দুটি দলই যেন শুধু রয়েছে এমন একটা পরিবেশ তৈরি করার প্রচেষ্টা চলছে। কিন্তু মানুষ বিজেপি হোক বা কংগ্রেস কাউকেই পছন্দ করছে না। তাই ২০১৪ লোকসভা নির্বাচনে এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বহুজন সমাজ পার্টি।
শুক্রবার বাহরাইচে সভায় বক্তৃতা দিতে উঠে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টির সমালোচনায় মুখর হন। তারই জবাবে এদিন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো পাল্টা তোপ দেগেছেন মায়াবতী। কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মায়াবতী। এদিন তিনি বলেন, মানুষের সমর্থন তাদের সঙ্গে আছে এটা দেখানোর জন্য বিজেপি সমাবেশে বাইরে থেকে লোক আনে। বর্তমান পরিস্থিতিতে দেশে যে যে সমস্যা রয়েছে তা সব সমাধানে দাবী করছে বিজেপি। কিন্তু যখন তারা কেন্দ্রে ক্ষমতায় ছিলেন তখন তারা কী করেছিলেন?












Click it and Unblock the Notifications