বিজেপিকে ভোট দিয়েই আঙুল কেটে বাদ দিলেন দলিত যুবক! নেপথ্যে কোন ঘটনা
সপ্তদশ লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোট পর্বের মধ্যেই একাধিক সংঘর্ষে ,হিংসার খবর আসতে থাকে।
সপ্তদশ লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোট পর্বের মধ্যেই একাধিক সংঘর্ষে ,হিংসার খবর আসতে থাকে। এদিকে, দ্বিতীয় দফার ভোট পর্ব চলছিল উত্তর প্রদেশের বুলন্দশহরেও। সেখানে আব্দুলপুর হুলাসপুর গ্রামে ঘটে গিয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা।

গ্রামের এক বিএসপি সমর্থক ভোটের দিন ভুল করে বিএসপির জায়গায় বিজেপিকে ভোট দিয়ে ফেলেন। এরপরই তিনি নিজের আঙুল কেটে ফেলেন বলে খবর। যে আঙুল দিয়ে তিনি ভোট দিয়েছিলেন , সেই আঙুলটিকেই কেটে ফেলেন বলে খবর। ২৫ বছরের দলিত সম্প্রদায়ের এই যুবক নিজের 'ভুল' বুঝতে পেরেই এমনটা করেছেন বলে দাবি স্থানীয়দের।
গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে নিজের 'ভুল' এর কথা জানিয়েছেন ওই যুবক। ঘটনার পরই ওই যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমি চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে খবর।












Click it and Unblock the Notifications