উদ্দেশ্য দলকে রক্ষা! মায়াবতী অনুসরণ করলেন কংগ্রেসকে
দল রক্ষায় মায়াবতী এবার পরিবারকেই সামনে আনলেন। ভাই আনন্দকুমারকে সহ সভাপতির পদে বসিয়েছেন তিনি। ভাইপো আকাশ আনন্দকে তিনি জাতীয় সমন্বয়কারী করেছেন মায়াবতী।
দল রক্ষায় মায়াবতী এবার পরিবারকেই সামনে আনলেন। ভাই আনন্দকুমারকে সহ সভাপতির পদে বসিয়েছেন তিনি। ভাইপো আকাশ আনন্দকে তিনি জাতীয় সমন্বয়কারী করেছেন মায়াবতী। দলের তরফে দানিশ আলিকে লোকসভার নেতা নির্বাচিত করা হয়েছে। এছাড়াও দলের নেতা রামজি গৌতমকে জাতীয় সমন্বয়কারী করা হয়েছে।

বিএসপির বৈঠক
এদিন সকালের দিকে মায়াবতী দলের বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে হাজির ছিলেন দলের সদস্য, বিধায়ক এবং সাংসদরা। উত্তরপ্রদেশে ১১ টি বিধানসভার আসনে আসন্ন উপনির্বাচন নিয়েও কথা হয় বৈঠকে।
এদিনের বৈঠকে বিএসপির সব সাংসদরা হাজির ছিলেন বলে জানা গিয়েছে। রাজ্য সভাপতিরাও হাজির ছিলেন সেখানে।

মায়াবতীর ঘোষণা
সম্প্রতি মায়াবতী ঘোষণা করেছিলেন আসন্ন বিধানসভার ১১ টি আসনের উপনির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। কেননা লোকসভা নির্বাচনে অখিলেশের সমাজবাদী পার্টি জোটের পক্ষে ভোট দেয়নি।

লোকসভা নির্বাচনে বিএসপি
লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে মহাজোট ১৫ টি আসন পেয়েছিল। যার মধ্যে বিএসপি একাই পেয়েছে ১০ টি আসন। সমাজবাদী পার্টচি পায় ৫ টি আসন। কিন্তু আরএলডি একটিও আসন পায়নি।












Click it and Unblock the Notifications