রাহুল গান্ধীর পরে এবার বিএসপি সাংসদ! লোকসভার সদস্যপদ যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা

রাহুল গান্ধীর পথে আরও এক সাংসদদের সাংসদ খারিজ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এদিন উত্তর প্রদেশের এমপি-বিধায়ক আদালত অপহরণ ও হত্যা হামলায় জেলবন্দী গ্যাংস্টার মুখতার আনসারিকে ১০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে। ওই একই মামলায় ৪ বছরের সাদা হয়েছে দাদা তথা বিএসপির সাংসদ আফজল আনসারির।

২০০৭ সালের গ্যাংস্টার অ্যাক্টের মামলায় আদালত মুখতার আনসারিকে ৫ লক্ষ টাকা এবং আফজল আনসারিকে ১ লক্ষ টাকার জরিমানা করেছে। বিজেপি বিধায় কৃষ্ণানন্দ রাইয়ের হত্যা সম্পর্কিত মামলায় দুই ভাইকে অভিযুক্ত করা হয়েছিল।

আফজল আনসারি

দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আফজল আনসারি লোকসভার সদস্যপদ হারাতে চলেছএন। কেননা দুই-বছর বা তার বেশি কোনও কারাদণ্ডে দণ্ডিত হলে সংসদ পদে তিনি অযোগ্য হয়ে যান। যেমন ২০১৯-এর মোদী পদবি মামলায় রাহুল গান্ধীকে নিম্ন আদালত ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। তারপরেই তাঁর সাংসদ পদ চলে যায়।

২০০৫ সালে উত্তর প্রদেশের গাজিপুরে খুন হওয়া বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইয়ের স্ত্রী অলকা রাই বলেছিলেন উত্তর প্রদেশে মাফিয়াদের শাসন শেষ হয়েছে। সেই কারণে বিচার ব্যবস্থায় তাঁর আস্থা রয়েছে। অভিযোগ বিধায়ক খুনের পিছনে ছিলেন দুই ভাই মুখতার আনসারি এবং আফজল আনসারি।

মুখতার আনসারি

মুখতার আনসারি এবং আফজল আনসারির বিরুদ্ধে ব্যবসায়ী নন্দকিশোর রুংতার অপহরণ করে খুনের মামলাও ছিল। সেই মামলাতে দোষী সাব্যস্ত করা হয় দুই ভাইকে। অপহরণের পরে তৎকালীন ভিএইচপি কোষাধ্যক্ষের পরিবারের কাছে ৫ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। পরিবার দেড় কোটি টাকা দেওয়ার পরেও খুনের ঘটনা ঘটে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+