লোকসভার মুখে বিজেপির শক্তিবৃদ্ধি, রাহুলের কেন্দ্রে ভাঙল মায়াবতীর দল
লোকসভা ভোটের মুখে উত্তরপ্রদেশের সপা-বসপার বিরোধী জোটে ভাঙন ধরাল বিজেপি। মায়াবতীর দলের বিধায়ক চন্দ্রপ্রকাশ মিশ্র বিএসপি ছেড়ে যোগদান করেন বিজেপিতে।
লোকসভা ভোটের মুখে উত্তরপ্রদেশের সপা-বসপার বিরোধী জোটে ভাঙন ধরাল বিজেপি। মায়াবতীর দলের বিধায়ক চন্দ্রপ্রকাশ মিশ্র বিএসপি ছেড়ে যোগদান করেন বিজেপিতে। বুধবার কেন্দ্রীয়মন্ত্রী জেপি নাড্ডা ও স্মৃতি ইরানির উপস্থিতিতে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেন। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, মোদীর নেতৃত্বে সার্বিক উন্নয়ন দেখেই তিনি বিজেপিতে যোগ দিলেন।

সদ্য দলত্যাগী চন্দ্রপ্রকাশ মিশ্র বলেন, আমেঠিতে গত পাঁচ বছরে প্রভূত উন্নয়ন হয়েছে। সবই হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে।সেইসব দেখেই তিনি মনে করেছেন বিজেপিই একমাত্র দল, যেখান গিয়ে মানুষের সেবা করা যায়। এদিন স্মৃতি ইরানি তাঁকে স্বাগত জানিয়েছেন বিজেপিতে।
Delhi: BSP leader Chandraprakash Mishra joins Bharatiya Janata Party in the presence of Union Ministers JP Nadda and Smriti Irani pic.twitter.com/jXtwX81WZ9
— ANI (@ANI) March 20, 2019
লোকসভা ভোটের আগে বিরোধী দলের বিধায়কের যোগদানে রাহুল গান্ধীর কেন্দ্রে শক্তি বাড়ল বিজেপির। চন্দ্রপ্রকাশ শর্মা ২০০৪ সালে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিএসপি প্রার্থী হয়েছিলেন। সেবার তিনি ১৬.৮৫ শতাংশ ভোট পেয়েছিলেন। রাহুল গান্ধীর বিরুদ্ধে তিনি দ্বিতীয় হয়েছিলেন।
এখন দেখার তাঁকে বিজেপিতে প্রার্থী করা হয় কি না। রাহুল গান্ধীর বিরুদ্ধে গতবার বিজেপির প্রার্থী হয়েছিলেন স্মৃতি ইরানি। এবারও তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল। তবে চন্দ্রপ্রকাশ মিশ্রের যোগদানের পর বিজেপি ফের আলাদা অঙ্ক কষতে পারে। স্মৃতি ইরানিকে অন্য কোনও নিরাপদ আসন দেওয়া হতে পারে। সেক্ষেত্রে চন্দ্রপ্রকাশ মিশ্র প্রার্থী হতে পারেন আমেঠিতে।












Click it and Unblock the Notifications