ভোটের আগেই বুটজোড়া তুলে রাখলেন মায়াবতী, বড় ঘোষণা বহেনজীর

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী জানালেন এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী জানালেন এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। এবারের ভোটে উত্তরপ্রদেশে মায়াবতীর দল সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে লড়াই করতে চলেছে। তবে বহেনজীর না লড়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে অবাক করার মতো।

ভোটের আগেই বুটজোড়া তুলে রাখলেন মায়াবতী, বড় ঘোষণা বহেনজীর

চারবারের মুখ্যমন্ত্রী মায়াবতী বলেছেন, তিনি লোকসভা ভোটে লড়ছেন না। যদি প্রয়োজন পড়ে তাহলে একটি আসন খালি করে সেখান থেকে লড়বেন। বহেনজী বলেছেন, মানুষের ভালোর জন্য, দেশের ভালোর জন্য আমি মনে করেছি, এবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব না। আমি নিশ্চিত, দলের কর্মীরা এই সিদ্ধান্তকে সমর্থন করবেন।

ভোটের বাকী আর মাত্র তিন সপ্তাহ। তার আগে মায়াবতীর ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানো অবশ্যই আলোচনার বিষয় হয়ে উঠতে চলেছে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপি ও সহযোগী দলের জোট ৭৩টি আসন পায়। সপা ৫টি ও কংগ্রেস ২টি আসন পায়। মায়াবতীর দল কোনও আসন পায়নি। আর এবার ভোটে না লড়েই মায়াবতী সরে দাঁড়ালেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+