BSNL-এ মাত্র ৯৯ টাকা থেকে 'আনলিমিটেড কলিং' অফার

বেসরকারি সংস্থা রিলায়েন্স জিও-কে টেক্কা দিতে রাষ্ট্রায়ত্ত্ব টেলিফোন সংস্থা বিএসএনএল প্রিপেড গ্রাহকদের জন্য আনলিমিটেড কলিং অফার নিয়ে এল মাত্র ৯৯ টাকায়। সঙ্গে কিছুটা ডেটাও বিনামূল্যে গ্রাহকদের দেওয়া হবে

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর : বেসরকারি সংস্থা রিলায়েন্স জিও-কে টেক্কা দিতে রাষ্ট্রায়ত্ত্ব টেলিফোন সংস্থা বিএসএনএল প্রিপেড গ্রাহকদের জন্য আনলিমিটেড কলিং অফার নিয়ে এল মাত্র ৯৯ টাকায়। সঙ্গে কিছুটা ডেটাও বিনামূল্যে গ্রাহকদের দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, প্রিপেড গ্রাহকদের জন্য বিএসএনএল আনলিমিটেড লোকাল কল, এসটিডি-তে অন নেট (বিএসএনএল টু বিএসএনএল) ও ৩০০ এমবি ডেটা ৯৯ টাকায় দেবে ২৮ দিনের জন্য।

BSNL-এ মাত্র ৯৯ টাকা থেকে 'আনলিমিটেড কলিং' অফার

এই রেট চালু হয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, অসম, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, রাজস্থানের গ্রাহকদের জন্য। অন্য সার্কেলে একই অফার পাওয়া যাবে ১১৯ থেকে ১৪৯ টাকার মধ্যে।

এছাড়া বিএসএনএলের তরফে ৩৩৯ টাকার একটি নয়া অফার আনা হয়েছে। যা দিয়ে যেকোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে ২৮ দিনের জন্য। এবং ১ জিবি পর্যন্ত ডেটা খরচ করা যাবে। গোটা ভারতেই এই পরিষেবা চালু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+