৪৯ টাকায় লোকাল/এসটিডি সব নেটওয়ার্কে ফোন করুন বিএসএনএল থেকে

সারা দেশে যে কোনও নেটওয়ার্কে এবার ল্যান্ডলাইন থেকে ফোন করুন মাত্র ৪৯ টাকায়। আরও বেশি গ্রাহককে ওয়্যাললাইন পরিষেবায় আকৃষ্ট করার জন্য এই ল্যান্ডলাইন অফার চালু করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : সারা দেশে যে কোনও নেটওয়ার্কে এবার ল্যান্ডলাইন থেকে ফোন করুন মাত্র ৪৯ টাকায়। আগে আর একটি অফার বের করে বিএসএনএল। যার মূল্য ছিল ৯৯ টাকা। এবার এই অফারে টাকার অঙ্ক আরও কমিয়ে আনল বিএসএনএল।[জিও-কে টক্কর, ৩৬ টাকায় ১ জিবি ডেটা দেবে বিএসএনএল]

আরও বেশি গ্রাহককে ওয়্যাললাইন পরিষেবায় আকৃষ্ট করার জন্য এই ল্যান্ডলাইন অফার চালু করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।[BSNL-এ মাত্র ৯৯ টাকা থেকে 'আনলিমিটেড কলিং' অফার]

৪৯ টাকায় লোকাল/এসটিডি সব নেটওয়ার্কে ফোন করুন বিএসএনএল থেকে

এই প্ল্যান অনুযায়ী প্রতি মাসে ফিক্সড ৪৯ টাকাই গ্রাহকদের কাছ থেকে কাটা হবে। প্রথম ছয় মাসের পরে সেই এলাকার সাধারণ প্ল্যান অনুযায়ী গ্রাহককে বিল মেটাতে হবে।[মাত্র ২৫৯ টাকায় ১০ জিবি ৪জি ডেটা দেবে এয়ারটেল]

বিএসএনএল গ্রাহকেরা প্রতি রবিবার সারাদিন ও সপ্তাহের বাকী দিনগুলি রাত ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন। বিএসএনএল বোর্ডের অধিকর্তা এনকে গুপ্তা জানিয়েছেন, আর কোনও টেলিকম সংস্থা এত কম খরচে ল্যান্ডলাইনে এমন অফার দেয় না।[ভোডাভোনে প্রতি জিবি ডেটা মিলবে ২৫ টাকায়!]

বিএসএনএল প্রিপেড গ্রাহকদের জন্য আনলিমিটেড কলিং অফার নিয়ে আসে মাত্র ৯৯ টাকায়। সঙ্গে কিছুটা ডেটাও বিনামূল্যে গ্রাহকদের দেওয়া হবে বলে জানানো হয়। প্রিপেড গ্রাহকদের জন্য বিএসএনএল আনলিমিটেড লোকাল কল, এসটিডি-তে অন নেট (বিএসএনএল টু বিএসএনএল) ও ৩০০ এমবি ডেটা ৯৯ টাকায় ২৮ দিনের জন্য দেবে বলে জানায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+