ভারতীয় জলসীমায় পাক নৌকা, ধৃত ২ পাকিস্তানি ধৃত,কচ্ছ উপকূলে চাঞ্চল্য
ফের ভারতীয় জলসীমার মধ্যে উদ্ধার হল পাকিস্তানি নৌকা। পরিত্যক্ত নৌকাটি উদ্ধার হয়েছে গুজরাতের কচ্ছ উপকূলের কাছে। এই নৌকা ঘিরেই ছড়িয়েছে চাঞ্চল্য।

গুজরাতের কচ্ছ উপকূলের কাছে, বিএসএফ উদ্ধার করেছে ওই সন্দেহজনক নৌকাকে। এর সঙ্গেই , গুজরাত উপকূলে পাকড়াও করা হয়েছে ২ পকিস্তানি অনুপ্রবেশকারীকে। জানা গিয়েছে, ওই নৌকাকে হারামি নালাতে ফেলেই পালানোর চেষ্টা করে ২ অনুপ্রবেশকারী। আর সীমান্তে বিএসএফএর নজরদারির সময় উপকূল সীমান্তের জলে ভাসতে দেখা যায় নৌকাটিকে।
জানা গিয়েছে যাদের পাকড়াও করা হয়েছে তারা পাকিস্তানি নাগরিক। প্রাথমিকভাবে তাদের পাকিস্তানি মৎসজীবী হিসাবেই মনে করেছিল বিএসএফ। তবে আপাতত জেরা চলছে। এই দুই পাক নাগরিককে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে সন্দেহ করা হচ্ছে বলে খবর। প্রসঙ্গত, ভারতীয় জলসীমায় পাকিস্তানি জঙ্গিরা জলপথে হামলা চালাতে পারে বলে খবর ছিল ভারতীয় গোয়েন্দাদের কাছে। সেই সূত্রেই চলছে ধৃতদের জেরা।












Click it and Unblock the Notifications