পঞ্জাবে ফের পাকিস্তানের পরিত্যক্ত নৌকা! আন্তর্জাতিক সীমানা বরাবর জোরদার নিরাপত্তা
পঞ্জাবের আজনালা সেক্টরে রবি নদ থেকে উদ্ধার পাকিস্তানের পরিত্যক্ত নৌকা। এই নৌকা পাওয়ার পরেই এলাকায় নজরদারি জোরদার করেছে বিএসএফ।
পঞ্জাবের আজনালা সেক্টরে রবি নদ থেকে উদ্ধার পাকিস্তানের পরিত্যক্ত নৌকা। এই নৌকা পাওয়ার পরেই এলাকায় নজরদারি জোরদার করেছে বিএসএফ। ভারত পাকিস্তানের সম্পর্কে উত্তেজনার মধ্যেই এই পরিত্যক্ত নৌকা উদ্ধারের ঘটনায় বিষয়টি একটু অন্য মাত্রা পেয়েছে।

এদিনে এই নৌকা উদ্ধারের পরেই সম্ভাব্য অনুপ্রবেশের আশঙ্কায় আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিএসএফ। যদিও এখনও পর্যন্ত সেখানে কোনও রকমের অনুপ্রবেশকারীর সন্ধান পায়নি সীমান্তরক্ষী বাহিনী।
দিন দুয়েক আগেই গুজরাতের কচ্ছে স্যার ক্রিক এলাকার হারামি নালা থেকে বিএসএফ পাকিস্তানে একটি পরিত্যক্ত নৌকা উদ্ধার করেছিল। বিএসএফ জানিয়েছে, নৌকাটি কাঠের এক ইঞ্জিনের এবং মাছ ধরার। সেখানে তল্লাশি করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে বরফের বাক্স এবং পাঁচটি জ্যারিকেন পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ করা যায়, স্যার ক্রিক এলাকায় থাকা হারামি নালার দৈর্ঘ্য ৯৬ কিমির মতো। যা কচ্ছের রানকে পাকিস্তানের সিন্ধুপ্রদেশ থেকে পৃথক করেছে। এর আগে ৪ অক্টোবর নাগাদ অমৃতসরে রবি নদ থেকে অপর একটি পরিত্যক্ত নৌকা উদ্ধার করেছিল বিএসএফ।












Click it and Unblock the Notifications