খাবারের মান নিয়ে অভিযোগকারী জওয়ান তেজ বাহাদুরকে ছেঁটে ফেলল বিএসএফ
খাবারের মান নিয়ে অভিযোগকারী বিএসএফ জওয়ান তেজ বাহাদুরকে ছেঁটে ফেলল বিএসএফ। এই তেজ বাহাদুরের তৈরি ভিডিওই কয়েকমাস আগে গোটা দেশে হইচই সৃষ্টি করেছিল।
নয়াদিল্লি, ১৯ এপ্রিল : খাবারের মান নিয়ে অভিযোগকারী বিএসএফ জওয়ান তেজ বাহাদুরকে ছেঁটে ফেলল বিএসএফ। এই তেজ বাহাদুরের তৈরি ভিডিওই কয়েকমাস আগে গোটা দেশে হইচই সৃষ্টি করেছিল। সেনা ছাউনিতে নিম্ন মানের খাবার দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে ভিডিও তৈরি করে তা স্যোশাল মিডিয়ায় পোস্ট করে সকলকে জানিয়েছিলেন তিনি।
সেই ঘটনার পরে তেজ বাহাদুরের মানসিক অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। তা নিয়ে তদন্ত হয়। খাবারের মান যাচাই করে বিএসএফ জানায় তেজ বাহাদুরের খবরের কোনও সত্যতা নেই।

প্রথমে খাবারের মান নিয়ে আবেদন করার পরে আর একটি ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে সাহায্য করার জন্য আবেদন করেন তেজ বাহাদুর। এছাড়া সেনা ছাউনিতে চতে থাকা দুর্নীতি নিয়েও মুখ খোলেন তিনি।
এর আগে স্বেচ্ছাবসর নিয়ে চেয়ে আবেদন করেছিলেন তেজ বাহাদুর। তবে সেই আবেদন মানা হয়নি। এবার বিএসএফের তরফে তাঁকে ছেঁটেই ফেলা হল।












Click it and Unblock the Notifications