কাশ্মীর সীমান্তে পাক হানা রুখতে শুরু ভারতীয় সেনার 'অপারেশন অর্জুন'

দেশ যখন উৎসবে মাতোয়ারা, তখন কাশ্মীর সীমান্তে দেশবাসীর সুরক্ষায় নতুন অভিযান শুরু করল ভারতীয় সেনা জওয়ানরা

দেশ যখন উৎসবে মাতোয়ারা , তখন কাশ্মীর সীমান্তে দেশবাসীর সুরক্ষায় নতুন অভিযান শুরু করল ভারতীয় সেনা জওয়ানরা। বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে শুরু হল 'অপরেশন অর্জুন' । মূলত , একের পর এক ভারতীয় সেনাকে হত্যার পাল্টা জবাব পাকিস্তানকে দিতেই শুরু হল এই অভিযান।

কাশ্মীর সীমান্তে পাক হানা রুখতে শুরু ভারতীয় সেনার 'অপরেশন অর্জুন'

বিএসএফ-এর এই অভিযানের মূল লক্ষ্য ভারত-পাক নিয়ন্ত্রণ রেখার কাছে, পাক সেনাকর্তাদের বাড়ি, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-র ঘাঁটি , দফতর, গুঁড়িয়ে দেওয়া। পাকিস্তান স্নাইপার ব্যাবহার করে ভারতীয় সেনা জওয়ান ও সাধারণ কাশ্মীররি নাগরিক যাঁরা নিয়ন্ত্রণ রেখার কাছে বসবাস করেন তাঁদের হত্যা করছে । তার জবাবেই 'অপরেশন অর্জুন'। মূলত, পাক সেনা কর্তাদের বাড়ি ব্যাবহার করেই পাকিস্তানি সেনা এই এই হামলা চালাত ।

পাকিস্তানের ভারত বিরোধী অভিযানে , ভারতের নিয়ন্ত্রণ রেখার কাছে থাকা পাক সেনা কর্তাদের বাড়িকেই কেবল লক্ষ্য করা হবে বলে জানানো হয়েছে। অপরেশন অর্জুন চলাকালীন পাকিস্তান রেঞ্জার্সের ডিজি মেজর জেনারেল নাভেদ হায়াতের তরফেও বিএসএফ-এর ডিরেক্টর -কে ফোন করে ভারতের তরফের গোলা বর্ষণ বন্ধ করতে আবেদন জানানো হয়েছে।

জানা গিয়েছে , নিয়ন্ত্রণ রেখার কাছে থাকা পাক অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের বাড়ি থেকে খাদ্য প্রযুক্তি সমেত বহু রসদ পাচ্ছে জঙ্গিরা। আর তা তছনছ করতেই এই বড়সড় অভিযান ভারতীয় সেনার। 'অপরেশন অর্জুন ' কে সফল করতে ভারতীয় সেনা বড়, স্বল্পপাল্লার আগ্নেয়াস্ত্র, ব্যবহার করছে। তবে এর দ্বারা পাকিস্তানের ওপর বড়সড় হামলা শানানো যাবে বলে দাবি ভারতীয় সেনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+