বাংলাদেশ সীমান্তে হচ্ছে কী? "OPS Alert" ইস্যু করল BSF! চলবে মহড়া...কীসের ইঙ্গিত?

India-Bangladesh Border: হাতে আর মাত্র কয়েকটা দিন! সামনেই প্রতাজন্ত্র দিবস (Republic Day)। তার আগে ভারত-বাংলাদেশ (India-Bangladesh border) সীমান্তে "OPS Alert" ইস্যু করল বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ। সম্প্রতি এই নির্দেশিকা জারি করা হয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে বিস্তীর্ণ সীমান্ত আছে। যার মধ্যে কিছুটা উত্তর-পূর্বে, আর বেশির ভাগ পশ্চিমবঙ্গের সঙ্গে আছে সীমান্ত।

আর এই সীমান্তে এই সময় বিশেষ মহড়া বিএসএফ চালাবে বলে জানা যাচ্ছে। এই মহড়ার অংশ হিসাবে সীমান্তে (India-Bangladesh Border) বিশেষ নজরদারি একদিনে চালানো হবে। অন্যদিকে অরক্ষিত যে সমস্ত এলাকা আছে সেখানেও বিশেষ পেট্রোলিং বিএসএফ চালাবে।

bangladesh and india

একই সঙ্গে সীমান্ত ((India-Bangladesh Border) এলাকাজুড়ে জারি থাকবে হাই অ্যালার্টও। জারি করা নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে এই "OPS Alert" জারি থাকবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এমন সতর্কতা নতুন কিছু নয়।

সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস কিংবা কোনও বড় জাতীয় ছুটি কিংবা অনুষ্ঠানের আগে বিএসএফের তরফে সীমান্তে "OPS Alert" ইস্যু করা হয়। কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। সে দেশে দীর্ঘ সময় ধরে চলা রাজনৈতিক অশান্তির আঁচ পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে। লাগাতার সীমান্তে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটে চলেছে। শুধু তাই নয়, গত কয়েকদিনে সীমান্ত এলাকায় দফায় দফায় অশান্তির ঘটনা ঘটেছে। নজিরবিহীন সংঘাত ঘটেছে।

এই অবস্থায় সাধারণতন্ত্র দিবসের আগে কোনও ঝুঁকি নিতে চান না বিএসএফ আধিকারিকরা। আর তাই ভারত-বাংলাদেশ সীমান্ত একেবারে কড়া নিরাপত্তার চাদরে মূড়ে ফেলতে "OPS Alert" জারি করা হল। আগামী ১০ দিন এই অ্যালারট জারি থাকবে। পরিস্থিতি বুঝেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএসএফের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে। আর এর মাধ্যমে সীমান্ত এলাকায় থাকা সমস্ত আউটপোস্টকেও সতর্ক করা হয়েছে।

একই সঙ্গে সীমান্ত এলাকার গ্রামগুলিতে যে সমস্ত মানুষ থাকে তাঁদেরকেও পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে হবে। যে কোনও ধরনের উস্কানি এই সময় আসতে পারে, তাতে যাতে পা না দেয় সে বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার মধ্যে উত্তর-পূর্ব কয়েকটি রাজ্য আছে, বেশির ভাগটাই আছে বাংলার সঙ্গে। সম্পূর্ণ বর্ডারেই এই অ্যালারট বিএসএফ জারি করেছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+