লেফটেন্যান্ট ফায়াজের পর এবার কনস্টেবল রমজান, কাশ্মীরের বাড়িতেই জঙ্গিদের গুলিতে খুন বিএসএফ জওয়ান
নিরস্ত্র বিএসএফ জওয়ানকে গুলি করে খুন করল জঙ্গিরা। অপহরণের চেষ্টা প্রতিহত করার পরেই গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মারা যান কনস্টেবল মহঃ রমজান প্যারি। পরিবারের চার সদস্য গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি।
জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় নিরস্ত্র বিএসএফ জওয়ানকে গুলি করে খুন করল জঙ্গিরা। অপহরণের চেষ্টা প্রতিহত করার পরেই গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মারা যান কনস্টেবল মহঃ রমজান প্যারি। পরিবারের চার সদস্য গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি।

বুধবার সন্ধেয় কনস্টেবল মহম্মদ রমজানের বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। কনস্টেবল ও তার পরিবারের সদস্যরা প্রবলভাবে বাধা দেন জঙ্গিদের। এই সময়ই কনস্টেবলের ওপর গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মারা যান বিএসএফ কনস্টেবল রমজান। জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন কনস্টেবলের বাবা, দুই ভাই এবং পরিবারের অপর এক সদস্য।
বছর ছয়েক আগে বিএসএফে যোগ দেন বান্দিপোরার বাসিন্দা মহঃ রমজান প্যারি। পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে কাজ করেছেন প্যারি। বিএসএফের বর্ডার গার্ড ফোর্সের ৭৩ ব্যাটালিয়নের এই জওয়ান ছুটিতে বাড়ি গিয়েছিলেন।
Prahari Pariwar stands by the family of one of our member Constable Md Ramzan who was cowardly killed by terrorists today.He was on leave pic.twitter.com/Rfu2pObQX7
— BSF (@BSF_India) September 27, 2017
BSF Jawan 3 family members fired upon by terrorists in home in Hajin #Bandipora. BSF jawan attains martyrdom injured shifted to hospital.
— J&K Police (@JmuKmrPolice) September 27, 2017
জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান এসপি বেদ ঘটনাটিকে বর্বরোচিত বলে অ্যাখ্যা দিয়েছেন । আততায়ী জঙ্গিদের কড়া শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

দিন কয়েক আগেই রাষ্ট্রসংঘে পাকিস্তানের জঙ্গি মদতের কথা তুলে ধরে ভারত। লেফটেন্যান্ট ওমর ফায়াজের খুনের কথাও তুলে ধরে ভারত। এই বিএসএফ কনস্টেবলের মতোই ওণর ফায়াজও ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। নিরস্ত্র অবস্থায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করে জঙ্গিরা।












Click it and Unblock the Notifications