কাশ্মীর সীমান্ত থেকে হঠাৎ নিখোঁজ বিএসএফ জওয়ান! এলাকা জুড়ে তল্লাশিতে সেনা

রোজের মতোই চলছিল সীমান্ত রক্ষাবাহিনীর টহলদারি। আর সেই সময়েই কাশ্মীর সীমান্তের আরনিয়া সেক্টরে ওই কর্তব্যরত জওয়ানকে শেষবার দেখা যায়। এরপর থেকেই নিখোঁজ তিনি। কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না ওই কর্তব্যরত বিএসএফ জওয়ানকে। যদিও এই বিষয়ে প্রশাসন সূত্রে এখনও কিছু জানা যায়নি।

কাশ্মীর সীমান্ত থেকে হঠাৎ নিখোঁজ বিএসএফ জওয়ান! চরম তল্লাশিতে সেনা

আর এই জওয়ানের নিখোঁজ হওয়ার খবর পেতেই এলাকা জুড়ে তল্লাশি শুরু হয়ে যায়। বিশাল বাহিনী নিয়ে সেনা ও পুলিশের তরফে শুরু হয়ে যায় তল্লাশি অভিযান। প্রসঙ্গত, শনিবারই কাশ্মীরে হিজবুল জঙ্গিদের সঙ্গে সেনার সম্মুখ সংঘাত হয়। সেই এনকাউন্টারে মৃত্যু হয় ৩ জন জঙ্গির। এই এনকাউন্টারের পর থেকেই কাশ্মীর জুড়ে বেশ কয়েকটি বিক্ষিপ্ত অপ্রীতিকর ঘটনার খবর উঠে আসতে থাকে।

এছাড়াও, রাষ্ট্রসংঘে কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের পর থেকেই ভূস্বর্গের পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে। শ্রীনগরে দফায় দফায় বিক্ষোভ আন্দোলন দেখা যেতে শুরু করে। সেই সমস্ত ঘটনার প্রেক্ষাপট সামনে রাখলে বিএসএফ জওয়ানের নিখোঁজ হওয়ার ঘটনা রীতিমতো প্রাসঙ্গিক হয়ে উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+