৩ সহকর্মীকে গুলি করে খুন! ত্রিপুরায় আত্মঘাতী বিএসএফ জওয়ান

নিজের তিন সহকর্মীকে মেরে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে ত্রিপুরায়। শিশু পাল নামে বিএসএফ-এর ৫৫ নম্বর ব্যাটালিয়নের ওই জওয়ান ত্রিপুরার উনাকোটি জেলার মাগুরুলিতে কর্মরত ছিলেন।

নিজের তিন সহকর্মীকে মেরে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে ত্রিপুরায়। শিশু পাল নামে বিএসএফ-এর ৫৫ নম্বর ব্যাটালিয়নের ওই জওয়ান ত্রিপুরার উনাকোটি জেলার মাগুরুলিতে কর্মরত ছিলেন। আদতে জম্মু ও কাশ্মীরের এই বাসিন্দা হডে কনস্টেবল-সহ তিন সহকর্মীকে নিজের অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে নিজে আত্মঘাতী হন। এমনটাই জানানো হয়েছে বিএসএফ-এর তরফে।

৩ সহকর্মীকে গুলি করে খুন! ত্রিপুরায় আত্মঘাতী বিএসএফ জওয়ান

জানা গিয়েছে, রবিবার ভোর রাতে প্রথমে বর্ডার পোস্টে যান শিশু পাল। হেড কনস্টেবল রিঙ্কু কুমারকে প্রথমে গুলি করে মারেন। পরে রাজেশ কুমারকে গুলি করেন। ঘটনাস্থলেই মারা যান হেড কনস্টেবল। অপরজনের মৃত্যু হয় উনাকোটি জেলা হাসপাতালে। প্রাথমিক তদন্তে অনুমান, ব্যক্তিগত বিরোধের জেরে গুলি গুলি চালনা। খবর পেয়েই ঘটনাস্থলে যান বিএসএফ-এর পদস্থ আধিকারিকরা। এই হত্যাকাণ্ডের তদন্তও শুরু করেছে বিএসএফ।

গত বছরের ডিসেম্বরে, ছত্তিসগড়ে কর্মরত এক সিআরপিএফ জওয়ান তর্কাতর্কির জেরে নিজের একে ৪৭ রাইফেল থেকে সহকর্মীদের দিকে গুলি চালান। ঘটনায় চার জওয়ানের মৃত্যু হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+