৪৮ ঘন্টায় চারবার! ভারতীয় এয়ারস্পেসে ঢুকতেই পাক ড্রোন ধ্বংস করল BSF

সীমান্তে বড়সড় সাফল্য! ভারত-পাকিস্তান সীমান্তে পাক ড্রোন ধংস করল বর্ডার সিকিউরিটি ফোর্স। পাঞ্জাবের অমৃতসর সীমান্ত দিয়ে ড্রোনটি ভারতে ঢোকার চেষ্টা করছিল বলে দাবি। আর তা নজর আসতেই গুলি চালান সীমান্তে কর্তব্যরত জওয়ানরা। গত দুদিনে এই নিয়ে চারটি ড্রোনকে সীমান্তে ধ্বংস করল বাহিনী।

বারবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। মনে করা হচ্ছে, সীমান্তকে ব্যবহার করে ড্রাগ ছড়িয়ে দিতেই ড্রোনগুলিকে ব্যবহার করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করেছে বিএসএফ।

ভারতীয় এয়ারস্পেসে ঢুকতে পাক ড্রোন ধ্বংস করল BSF

বাহিনী জানাচ্ছে, ভারতের বায়ুসেনার মধ্যে ড্রোনটি বেআইনি ভাবেম ক্রমশ ঢুকে আসছিল। আর তা দেখা মাত্র অ্যালার্ট করা হয় বাহিনীকে। এবং সঙ্গে সঙ্গে সেটিকে গুলি করে ধ্বংস করা হয় বলে জানাচ্ছে বিএসএফ। ঘটনার পর বাহিনীকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

তবে ওই ড্রোনটিকে নজরদারির জন্যে ব্যবহার করা হয়েছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। ধ্বংস করা পাক ড্রোনটিকে পরীক্ষা করা হচ্ছে। একটি ব্যাগ উদ্ধার হয়েছে সেটি থেকে। তবে সেটিতে কি আছে তা এখনও স্পষ্ট নয়। তবে মাদকদ্রব্য আছে বলেই মনে করছেন বিএসএফ আধিকারিকরা। পুরো তদন্ত করে দেখা হচ্ছে। আর এরপরেই চূড়ান্ত এই বিষয়ে স্পষ্ট হবে বলে জানাচ্ছেন বিএসএফ আধিকারিকরা।

তবে গত দুদিনের মধ্যে যেভাবে একের পর এক ড্রোন ধ্বংস করা হল তা নিয়ে উদ্বেগে সীমান্তরক্ষী বাহিনী। তবে একই জায়গাতে নয়, সীমান্তকে ব্যবহার করে বিভিন্ন জায়গাকে পাকিস্তান ব্যবহার করছে বলে দাবি বিএসএফের। আর তা রোখা কার্যত চ্যালেঞ্জের বলেই মনে করা হচ্ছে।

এর আগে সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে ব্যবহার করেছিল সীমান্তের ওপার থাকা দুস্কৃতীরা। এপারে আসা ড্রোনগুলি থেকে ২.৬ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছিল। তৃতীয় ড্রোনটি অবশ্য উদ্ধার করা যায়নি। কারণ, সেটি গুলি লাগার পর পাকিস্তানের সীমান্তে গিয়ে পড়ে। এরপর ফের একবার ড্রোন ধ্বংস করল বিএসএফ।

শুধু মাদক পাচারে নয়, জঙ্গি হামলা চালাতেও ড্রোনের ব্যবহার করছে পাকিস্তান। গত বছরখানেক আগে ড্রোনের মাধ্যমে ভারতীয় বায়ুসেনা ঘাটিতে একের পর এক হামলা চালায় পাক জঙ্গিরা। এমনকি একাধিক সেনা ঘাটিতেও হামলা চালানোর চেষ্টা করা হয়। যদিও ড্রোন রুখতে ইতিমধ্যে সীমান্তে অ্যান্টি ড্রোন গান মোতায়েন করা হয়েছে। মোতায়েন হয়েছে আরও আধুনিক সিস্টেম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+