BSF Foundation Day: কাঁটাতারে অতন্দ্র প্রহরা থেকে বিপর্যয় মোকাবিলা, ৬০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন বিএসএফের

BSF Raising Day: ১ ডিসেম্বর পালিত হয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর প্রতিষ্ঠা দিবস (BSF Foundation Day)। পশ্চিমে পাকিস্তান ও পূর্বে বাংলাদেশ, মোট ৬ হাজার ৬২৩ কিলোমিটার দীর্ঘ সীমানায় অতন্দ্র প্রহরী বিএসএফ। আমৃত্যু কর্তব্যে অবিচল থাকার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বিএসএফ।

স্থান-কাল-পাত্র নির্বিশেষে সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয় বিএসএফকে। ভারতের প্রধান এই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের পাঁচটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) মধ্যে অন্যতম এই আধাসামরিক বাহিনী বিএসএফ। শুধু তাই নয়, ২ লক্ষ ৬৫ হাজারেরও বেশি বাহিনী রয়েছে বিএসএফে। আর তাই বিশ্বের সর্ববৃহৎ সীমান্ত রক্ষী বাহিনী হল ভারতের বিএসএফ।

bsf

ভারত পাকিস্তান ও ভারত বাংলাদেশ সীমানায় পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে বিএসএফকে। যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশিক্ষিত থাকেন জওয়ানরা। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় বিএসএফের প্রতিষ্ঠা করা হয়। মোট ১৯৩টি ব্যাটেলিয়ন রয়েছে বিএসএফের। চারটি ব্যাটেলিয়ন বিপর্যয় মোকাবিলার জন্য নিয়োজিত রয়েছে। বিএসএফের প্রতিষ্ঠাতা হলেন কেএফ রুস্তমজি।

বিএসএফের মোট ২ লক্ষ জওয়ান আকাশ ও জলপথে প্রতিরক্ষায়, কমান্ডো ইউনিট ও অস্ত্রাগার রেজিমেন্টে নিয়োজিত রয়েছেন বর্তমানে। বিএসএফের (Border Security Force) বাহিনীতে উট, ডগ স্কোয়াডও রয়েছে। শুধু বিদেশি শক্তির মোকাবিলাই নয়, ভারতের অভ্যন্তরেও প্রতিরক্ষার গুরুদায়িত্বে রয়েছে বিএসএফ।

উদাহরণ হিসেবে বলা যেতে পারে ওড়িশা ও ছত্তীসগঢ়ে অতি বাম উগ্রপন্থার (Left Wing Extremism) বিরুদ্ধে লড়াই করেছে বিএসএফ। এদিকে মণিপুরের (Manipur Unrest) মতো উপজাতিদের সংঘর্ষ মোকাবিলাতেও সক্রিয় ভূমিকা নিয়েছে বিএসএফ।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা বিএসএফ দেশের প্রতিরক্ষায় একাধিক উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। ১৯৭১ এর ভারত-পাকিস্তান যুদ্ধ, ওই একই সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ১৯৯৯ সালে কার্গিলের যুদ্ধ ও অপারেশন বিজয় বিএসএফের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সীমান্তে তো বটেই, দেশের ভেতরেও প্রতিরক্ষায় বড় ভূমিকা রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের।

ভারতের প্রতিরক্ষার প্রথম সারির নেতৃত্ব হিসেবে সম্মানে ভূষিত করা হয় বিএসএফকে। আকাশপথে তদারকির জন্য এয়ার উইং, উপকূলে নিরাপত্তার জন্য মেরিটাইম উইং, বিশেষ অভিযানের জন্য কমান্ডো ও আগ্নেয়াস্ত্র সরবরাহের জন্য আর্টিলারি রেজিমেন্ট রয়েছে বিএসএফের। তাই সীমান্ত রক্ষা তো বটেই, দেশের অভ্যন্তরের সুরক্ষা ও বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রেও বিএসএফের কাঁধে রয়েছে গুরুদায়িত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+