এনআরসিতে নাম নেই, এবার বিদেশি তকমা দেশের সেবা করা বিএসএফ জওয়ান ও তাঁর স্ত্রীকে

আর কদিন পরেই প্রকাশিত হবে জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা।

আর কদিন পরেই প্রকাশিত হবে জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা। তার আগে আবারও দেশ সেবা করা ব্যক্তিকে বিদেশি তকমা দেওয়া হল। সেনা কর্মীর পর এবার বিদেশি তকমা পেলেন অসমের জোরহাটের বাসিন্দা বিএসএফ জওয়ান মিজানুর রহমান ও তাঁর স্ত্রীকে। অসম পুলিসকে তাঁদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

এবার বিদেশি তকমা বিএসএফ জওয়ান ও তাঁর স্ত্রীকে

এর আগে প্রাক্তন জওয়ান মহম্মদ সানাউল্লাহকে বিদেশি তকমা দিয়ে শরণার্থী শিবিরে পাঠানো হয়েছিল। এই সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই প্রাক্তন জওয়ান। সেই মামলা এখনও বিচারাধীন। তারমধ্যেই আবারও এক জওয়ানকে বিদেশি তকমা দেওয়ার ঘটনা ঘটল।

পাঞ্জাবের পাক সীমান্তে ১৪৪ নম্বর ব্যাটেলিয়নে কর্তব্যরত অসমের বিএসএফ জওয়ান মিজানুর রহমান। বাড়ি অসমের গোলাঘাট জেলার উদয়পুর-মিকিপাট্টি। জোরহাটের এনআরসি ট্রাইবুনাল প্রথমে তাঁর স্ত্রীকে সন্দেহজনক ভোটার হিসেবে চিহ্নিত করে। জুলাইয়ে ছুটিতে ফিরে এই কথা জানতে পারেন বিএসএফ জওয়ান। তারপরেই তিনি গুয়াহাটি হাইকোর্টে আবেদন জানান।

অসমে এই মুহূর্তে ১০০টি বিদেশি ট্রাইবুনাল রয়েছে। যেগুলি এনআরসির অধীনে কাজ করছে। আরও ২০০টি নতুন ট্রাইবুনাল খোলা হবে বলে সূত্রের খবর। কারণ কয়েকদিন আগেই শীর্ষ আদালত এনআরসি নিয়ে কড়া বার্তা দিয়েছে। নির্ভুল তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। একই সঙ্গে তালিকাভুক্তদের যাবতীয় তথ্য যাতে নিরাপদ এবং সুরক্ষিত থাকে সেটাও সুনিশ্চিত করতে বলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+