কচ্ছের রনে ঢুকে পড়েছেন এক পাকিস্তানি বৃদ্ধ! এরপর ঠিক কী কী ঘটছে
ভারত পাকিস্তান চাপানোতরের মধ্যেই ফের একবার চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হল গুজরাতের কচ্ছের রনে। এই কচ্ছের রন এলাকাতেই ২৬ ফেবরুয়ারি পাকিস্তানি ড্রোন কে গুলি করে নামায় ভারতীয় সেনা।
ভারত পাকিস্তান চাপানোতরের মধ্যেই ফের একবার চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হল গুজরাতের কচ্ছের রনে। এই কচ্ছের রন এলাকাতেই ২৬ ফেবরুয়ারি পাকিস্তানি ড্রোন কে গুলি করে নামায় ভারতীয় সেনা। সার্জিক্যাল স্ট্রাইকের ঠিক পরের সকালেই পাকিস্তান থেকে ড্রোন উড়তে দেখা যায় কচ্ছের রনের আকাশে। আর এদিন সেখানেই পাওয়া গেল এক পাকিস্তানি নাগরিককে।

বিএসএফ এদিন এই পাকিস্তানি নাগরিককে পাকড়াও করে। এদিন ভোর বেলায় পাকিস্তানের সীমান্ত পেরিয়ে গুজরাতের কচ্ছের রনে ঢুকে পড়েন এই বৃদ্ধ। নিরাপত্তাজিত কারণে তাঁকে ধরেই জিজ্ঞাসাবাদ শুরু করে বিএসএফ। সীমান্ত পিলার ১০৫০ পেরিয়ে এদিন ভারতে ঢুকে পুড়েন ওই বৃদ্ধ। তবে কোন কারণে তিনি এমন কাজ করেছেন তা ঘিরেই বাড়ছে সন্দেহ।
BSF apprehended a 50-year-old man coming from Pakistan side in the Rann of Kutch Gujarat, in the alignment of Boundary Pillar 1050, early morning today. Questioning of the man is underway. pic.twitter.com/lsAGDKJ38X
— ANI (@ANI) March 6, 2019
এর আগে, পঞ্জাব সীমান্তেও ধরা পড়ে এক পাকিস্তানি গুপ্তচর। গত ফেব্রুয়ারিতে পঞ্জাবের গুরুদাসপুরে বিএসএফএর হাতে পড়ে যান, এক পাকিস্তানি মহিলা। ৩২ বছরের ওই মহিলা গুলশান পরবর্তীকালে অমৃতসর হাসপাতালে মারা যান।












Click it and Unblock the Notifications