বন্ধু যখন শত্রু, বিএসএফের মুখোমুখি হচ্ছে বিজিবি! বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ভারত ডাকতেই সুর নরম?
India-Bangladesh: সীমান্ত নিয়ে বাংলাদেশের সঙ্গে নজিরবিহীন সংঘাতে ভারত! ভারতীয় ভুখন্ডের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বেড়া দেওয়ার কাজ করছে বিএসএফ। আর তাতেই ঘুম উড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের। কাজ করতে গেলেই বাঁধা দিচ্ছে। আর তাতেই ক্রমশ সীমান্তে টেনশন বাড়ছে।
এই অবস্থায় রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ বিদেশ সচিব । আর এহেন পদক্ষেপের ২৪ ঘণ্টাও কার্যত কাটল না! ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার নরুল ইসলাম তলব করে বিদেশমন্ত্রক (India-Bangladesh)।

জানা গিয়েছে, সীমান্ত (India-Bangladesh) ইস্যুতে দীর্ঘক্ষণ বিদেশমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে নরুল ইসলামের বৈঠক হয়েছে বলেই খবর। শুধু তাই নয়, সীমান্ত নিয়ে সংঘাত কাম্য নয়। ভারত দুই দেশের মধ্যে হওয়া চুক্তি এবং প্রটোকল মেনেই যে কাজ করছে তা বুঝিয়ে দেওয়া হয়েছে নরুল ইসলামকে।
শুধু তাই নয়, ভারতের ভুখন্ডকে সুনিশ্চিত করার অধিকার যে ভারতের আছে তাও বুঝিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্তের অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, অপরাধীদের চলাচল ও পাচার রুখতে বিএসএফ তৎপর। শুধু তাই নয়, ভারত এবং বাংলাদেশের মধ্যে হওয়া চুক্তি যাতে ঢাকা মেনে চলে সেও ওপারের নিযুক্ত ডেপুটি হাই কমিশনারকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
অন্যদিকে আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে বৈঠকের সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। গত বছর এই বৈঠক হয়নি। বাংলাদেশের তরফে তা বাতিল করে দেওয়া হয়। বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনারের সঙ্গে বিদেশমন্ত্রকের আধিকারিকদের আলোচনার পর জানা যাচ্ছে, বাতিল হয়ে যাওয়া বৈঠক আগামী মাসে নয়া দিল্লিতে হতে পারে। আর সেখানেই সীমান্ত পরিস্থিতি নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে আলোচনা হতে পারে বলেই খবর।
বাংলাদেশের এক আধিকারিক স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেনম ভারত এবং বাংলাদেশের মধ্যে যে মেকানিজমগুলি আছে, সেগুলো চালু করা দরকার। অমীমাংসিত বিষয়গুলো হয়তো সমাধান হবে না, কিন্তু আলোচনা করাটা জরুরি বলে মনে করেন ওই আধিকারিক (India-Bangladesh)।












Click it and Unblock the Notifications