জঙ্গিরা অনেক বড় চক্রান্ত করছে, সামনে এল বিএসএফের চাঞ্চল্যকর রিপোর্ট

বিএসএফের হাতে এসেছে গোপন রিপোর্ট। সেখানে বলা হয়েছে, আচমকা সেনার উপরে হামলার ছক কষছে জঙ্গিরা।

বিএসএফের হাতে এসেছে গোপন রিপোর্ট। সেখানে বলা হয়েছে, বিএসএফ জওয়ান রামিজ আহমেদ পারে-কে যেভাবে খুন করা হয়েছিল, সেই একই কায়দায় সেনার উপরে জঙ্গিরা হামলা চালাতে পারে।

জঙ্গিরা অনেক বড় চক্রান্ত করছে, সামনে এল বিএসএফের রিপোর্ট

বেশ কয়েকটি বিশ্বস্ত জায়গার ইন্টেলিজেন্স ইনপুট ও সূত্রকে এক জায়গায় করে বিএসএফ অবাক হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে, আচমকা সেনার উপরে হামলার ছক কষছে জঙ্গিরা। কর্তব্যরত অবস্থায় না থেকে সাধারণ অবস্থায় সেনা জওয়ানরা জনতার ভিড়ে মিশে থাকার সময়ে তাদের উপরে আক্রমণ করতে পারে জঙ্গিরা।

এই সূত্র সামনে আসার পর জওয়ানদের নিরস্ত্র অবস্থায় ছুটিতে যেতে অথবা জনতার ভিড়ে মিশতে নিষেধ করা হয়েছে। কয়েকদিন আগে জওয়ানদের এই সতর্কবার্তা পাঠানো হয়েছে। যারা বিশেষ করে কাশ্মীর উপত্যকায় কর্মরত রয়েছেন তাদের জন্য আরও বেশি করে সতর্কবাণী পাঠানো হয়েছে।

এর আগেও একবার এমন সতর্কবার্তা জারি করা হয়েছিল। সম্প্রতি ৩১ বছর বয়সী বিএসএফ জওয়ান পারে-কে লস্কর জঙ্গিরা খুন করে। তিনি কাশ্মীরের বাসিন্দা ছিলেন। ছুটি বাড়ি ফিরলে তাকে খুন করা হয়। তার আগে উমর ফয়াজকেও একইভাবে অপহরণ করে খুন করে জঙ্গিরা। ঘটনাটি ঘটে সোপিয়ান জেলায়।

এই ধরনের ঘটনা বাড়তে থাকায় তদন্তে নামে সেনা। তারপরই বিভিন্ন জায়গা থেকে ইন্টেলিজেন্স ইনপুট মিলিয়ে জানা যায়, নিরস্ত্র সেনার উপরে হামলার ছক কষেছে জঙ্গিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+