বাজেট ২০২০ : আশা-আকাঙ্খার দোলাচলের মাঝেই বাজার খুলতেই ধপাধপ পতন সেনসেক্স, নিফটির
এদিন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। আগের বছরে ক্ষমতায় আসার পর এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন তিনি। সেই বাজেট নিয়ে আমজনতা থেকে বিশেষজ্ঞ সকলের প্রত্যাশা ও আগ্রহ রয়েছে। এর পাশাপাশি শেয়ার বাজারের যে খবর উঠে আসছে তা খুব একটা আশাব্যঞ্জক নয়। আশা-নিরাশার দোলাচলে থাকা অবস্থায় বেশ কিছুটা নিচে নামল সেনসেক্স, এমনকী নিফটিও।

এদিন শনিবার হলেও বাজেট পেশ হওয়ার কারণে শেয়ার বাজার খোলা রয়েছে। ফলে বাজার খুলতেই সেনসেক্স ২২৩.৬৫ পয়েন্ট পড়ে ৪০ হাজার ৪৯৯.৮৪ পয়েন্টে নেমে যায়। নিফটি নেমে হয় ১১৯০৫ পয়েন্ট।
Sensex at 40,576, down by 140 points ; Nifty at 11,910, down by 126.50 points pic.twitter.com/Jtqngp1GPD
— ANI (@ANI) February 1, 2020
প্রি ওপেন বিএসই সেনসেক্স ট্রেডিংয়ে একসময়ে ১২০২.৯২ পয়েন্ট নেমে গিয়েছিল সূচক। তখন তা ঘোরাফেরা করছিল ৩৯৫২০.৫৭ পয়েন্টে। বিভিন্ন বিশ্বজনীন ইস্যু ও বাজেটের আগের দোলাচলকে এককথায় দায়ী করা যেতে পারে।












Click it and Unblock the Notifications