একধাক্কায় ২৭ হাজারের ঘরে নেমে গেল সেনসেক্স! আর কত নামবে সূচক? বাড়ছে আশঙ্কা

করোনার জেরে অর্থনীতি যে তলানি গিয়ে ঠেকতে চলেছে তারই ইঙ্গিত যেন প্রতিদিন দিয়ে চলেছে শেয়ারবাজার। আর এই পতন থামার বদলে ক্রমেই সূচকের গ্রাফকে অতলে নিয়ে যাচ্ছে। বহস্পতিবারও সেনসেক্সের পতন জারি থাকায় একধাক্কায় ২৮ হাজারের ঘরে নেমে যায় সূচক।

বুধবারের পর বৃহস্পতিবারও বড় পতন শেয়ার বাজারে

বুধবারের পর বৃহস্পতিবারও বড় পতন শেয়ার বাজারে

করোনা ভাইরাসের জেরে বিশ্ব জুড়ে আর্থিক মন্দা তৈরির আশঙ্কায় বুধবার সেনসেক্স এক ধাক্কায় পড়ল ১৭০৯.৫৮ পয়েন্ট। থামে ২৮,৮৬৯.৫১ পয়েন্টে। তিন বছর পরে সূচক ফের ২৮ হাজারের ঘরে নেমে যায়। আর সেই পতনের হার জারি থাকে বৃহস্পতিবারও।

২৭ হাজারে নেমে যায় সেনসেক্স

২৭ হাজারে নেমে যায় সেনসেক্স

এদিন বাজারে লেনদেন চালু হতেই প্রায় ১৮০০ পয়েন্ট পড়ে যায় সূচক। এর জেরে সেনসেক্স গিয়ে ঠেকে ২৭০৫৭.৩২-তে। এরপর কিছুটা সামাল দিলেও লেনদেনের প্রথম ঘণ্টা শেষে সেনসেক্স দাঁড়িয়ে থাকে ২৭ হাজারের ঘরেই।

৩৭ মাসের মধ্যে সব থেকে নিচে চলে যায় নিফটি

৩৭ মাসের মধ্যে সব থেকে নিচে চলে যায় নিফটি

এদিকে বড় পতন দেখা যায় নিফটির ক্ষেত্রেও। ৫২০.৮৫ পয়েন্ট বা ৬.১৫ শতাংশ পতনের জেরে নিফটি গিয়ে ঠেকে ৭৯৪৭.৯৫ পয়েন্টে। এর আগে ৭৯০০-র নিচে তলে গিয়েছিল নিফটি। যা গত ৩৭ মাসের মধ্যে সব থেকে নিচে।

মার্কিন বাজারেও বড় পতন!

মার্কিন বাজারেও বড় পতন!

অবশ্য শুধু ভারতই নয়। গত কয়েক দিনের মতো বিশ্ব বাজারেও করোনার প্রকোপে অস্থিরতা জারি রয়েছে। এশিয়া ও ইউরোপের সূচকের পাশাপাশি পতন দেখা গিয়েছে মার্কিন শেয়ার বাজারেও। বুধবার মার্কিন শেয়ার বাজারে এসঅ্যান্ডপি ৫০০ সূচকটি ফের ৭% পড়ে যাওয়ার ১৫ মিনিটের জন্য বন্ধ রাখতে হয় লেনদেন। খোলার পরে তা আরও নামে। ২০০০ পয়েন্টের বেশি পড়ে ১৯ হাজারের ঘরে নেমেছে আর এক মার্কিন সূচক ডাও জোন্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+