ইয়েদুরাপ্পার হাতেই কর্নাটকের ভার, ফের ‘পরীক্ষা’য় বসতে হবে ৩১ জুলাইয়ের মধ্যেই
১৪ মাসেই তিনবার বদল হয়ে গেল কর্ণাটকের সরকার। কর্ণাটকে কুমারস্বামী সরকারের পতনের পর কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উঠছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার নাম।
১৪ মাসেই তিনবার বদল হয়ে গেল কর্ণাটকের সরকার। কর্ণাটকে কুমারস্বামী সরকারের পতনের পর কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উঠছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার নাম। শুক্রবার তিনিই শপথ নিলেন নয়া মুখ্যমন্ত্রী হিসেবে। রাজ্যপাল বাজুভাই বালা তাঁকে শপথবাক্য পাঠ করান। ৩১ জুলাইয়ের মধ্যে তাঁকে তাঁর সরকারের উপর আস্থা প্রদর্শন করতে হবে।

কর্নাটকে ১৪ মাস আগে গড়ে উঠেছিল কংগ্রেস-জেডিএস জোট সরকার। তার আগে অবশ্য কর্নাটক বিধানসভার সর্ববৃহৎ দল বিজেপিকে প্রথমে সরকার গড়তে ডাকা হয়েছিল। ইয়েদুরাপ্পাই গড়েছিলেন সরকার। তবে সেই সরকারের পতন ঘটে একদিনেই। তারপর কর্নাটকে পথ চলা শুরু করে কংগ্রেস-জেডিএস জোট সরকার।
Karnataka: BJP State President BS Yediyurappa takes oath as Chief Minister at Raj Bhavan in Bengaluru. pic.twitter.com/5tEFE8GnHN
— ANI (@ANI) July 26, 2019
১৪ মাসের চেষ্টায় কুমারস্বামীর পতন নিশ্চতিত করে ফের ইয়েদুরাপ্পা সরকার গঠন করতে চলেছেন। এরই মধ্যে দু-বার তিনি শপথ নিয়ে নিলেন। তবে একই টার্মে দ্বিতীয়বার শপথ নিলেও, তাঁর পক্ষেও স্থায়ী সরকার দেওয়া খুবই মুশকিল। বর্তমানে তাঁর হাতে একেবারে মাপসই সংখ্যা রয়েছে। ভোটাভুটির সময়ও যে তা থাকবে, নিশ্চিত নয়।
বর্তমান কর্নাটকের কুর্সিতে বসার লক্ষ্যে দ্বিতীয়বার শপথ নেলেও ইয়েদুরাপ্পাকে ৩১ জুলাইয়ের মধ্যে আস্থা দেখাতে হবে। তা না হলে ১৪ মাস আগের পরিস্থিতি ফের তৈরি হতে পারে। এখন ১৭ বিদ্রোহী বিধায়কের মধ্যে তিনজনকে বহিষ্কার করেছে স্পিকার। বাকি ১৪ জনের ভাগ্য নির্ধারণের পর ফের নতুন করে কর্ণাটকের ভাগ্য নির্ধারণ হবে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications