কুমারস্বামীর উত্তরসূরি কে! ফের ইয়েদুরাপ্পাই কি হতে চলেছেন কর্নাটকের ভাগ্য-বিধাতা
কুমারস্বামী সরকারের পতনের সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন উঠে পড়েছে কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে! অবশ্য একটা নামই এখন পর্যন্ত উঠে আসছে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে।
কুমারস্বামী সরকারের পতনের সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন উঠে পড়েছে কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে! অবশ্য একটা নামই এখন পর্যন্ত উঠে আসছে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে। তিনি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। রাজ্যপালের কাছে কুমারস্বামী পদত্যাগপত্র জমা দেওয়ার পর ইয়েদুরাপ্পা আবেদন করতে চলেছেন পরবর্তী সরকার গড়ার।

কর্নাটকে ১৪ মাস আগে গড়ে উঠেছিল কংগ্রেস-জেডিএস জোট সরকার। কর্নাটক বিধানসভার সর্ববৃহৎ দল বিজেপিকে প্রথমে সরকার গড়তে ডাকা হলেও পর্যাপ্ত সংখ্যা না থাকায় ইয়েদুরাপ্পা সরকারের পতন ঘটে একদিনেই। তারপর কর্নাটকে পথ চলা শুরু করে কংগ্রেস-জেডিএস জোট সরকার।
কিন্তু প্রথম থেকেই জোট সরকারকে ফেলতে বদ্ধপরিকর ছিল বিজেপি। ১৪ মাস পর বিজেপির গেমপ্ল্যান ক্লিক করল। শেষ হল কর্নাটক সরকারের পথ চলা। বিদ্রোহী বিধায়কদের অনুপস্থিতিতে কুমারস্বামী সরকারের দিকে সংখ্যা ছিল না। ভোট হলে পতন ছিল অনিবার্য, তা-ই হল মঙ্গলবার।
কর্নাটকে ২০১৮ সালের ভোটের পর বিজেপিকে রুখতে কংগ্রেস ও জেডিএস জোট গড়েছিল। সর্ববৃহৎ দল হিসেবে বিজেপির ইয়েদুরাপ্পা সরকার গড়লেও, কংগ্রেস-জেডিএসের মিলিত শক্তির কাছে হার মানতে বাধ্য হয়েছিল। তারপর জেডিএসের কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী বেছে নিয়ে মডেল জোট সরকার গড়ে তুলেছিল কংগ্রেস।












Click it and Unblock the Notifications