কর্ণাটকে আজ হাইভোল্টেজ আস্থা ভোট! টানটান উত্তেজনায় ইয়েদুরাপ্পা বনাম কুমারস্বামী লড়াই
গত কয়েক সপ্তাহের চরম নাটকীয়তার পর কর্ণাটকে জেডিএস-কংগ্রেস জোটের সরকারের পতন হয়েছে।
গত কয়েক সপ্তাহের চরম নাটকীয়তার পর কর্ণাটকে জেডিএস-কংগ্রেস জোটের সরকারের পতন হয়েছে। এরপর বিজেপির তরফে সংখ্যা গরিষ্ঠার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নেন বিজেপির ইয়েদুরাপ্পা। এরপরই রাজনৈতিক উত্তেজনা আরও খাানিকটা উস্কে দিয়ে বিক্ষুব্ধ ১৪ জন বিধায়কের পদ খরিজ করে দেন সেখানের স্পিকার। ফলে আস্থা ভোটের আগে রীতিমতো জমজমাট হয়ে যায় পরিস্থিতি।

প্রসঙ্গত, এদিকে বিক্ষুব্ধ বিধায়করা স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, কর্ণাটকে ১৫ তম বিধানসভা ভেঙে যাওয়ায় বিক্ষুব্ধ বিধায়করা তাঁদের পদের দাবিদার নন বলে জানিয়ে তাঁদের পদ থেকে সরিয়েছেন স্পিকার। সবমিলিয়ে এমন এক পরিস্থিতিতে রীতিমতো কন্নড়ভূম।












Click it and Unblock the Notifications