ক্ষমতায় এসেই কুমারস্বামীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ ইয়েদুরাপ্পার
সবে মাস খানেক হল কর্নাটকের সরকার বদলেছে। এরই মধ্যে কুমারস্বামীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।
সবে মাস খানেক হল কর্নাটকের সরকার বদলেছে। এরই মধ্যে কুমারস্বামীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। অভিযোগ কুমারস্বামী নাকি মুখ্যমন্ত্রী পদে থাকা কালীন নিজের দলের নেতাদের ফোন ট্যাপিং করিয়েছিলেন। এমনকী উচ্চ পদস্থ পুলিস আধিকারিকদের টেলিফোন ট্যাপ করিয়েছিলেন।

সেই অভিযোগের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। সিবিআই তদন্ত করে দেখছেন কার নির্দেশে এই ফোন ট্যাপ করা হয়েছিল।
যদিও ইয়েদুরাপ্পার এই অভিযোগ অস্বীকার করেছেন কুমারস্বামী। তিনি দাবি করেছেন আন্তর্জাতিক কোনও তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করিয়েও কোনও কিছু প্রমাণ করতে পারবে না। কুমারস্বামীর দাবি ইয়েদুরাপ্পা ট্রাম্পের সঙ্গে কথা বলে তদন্ত করালেও কিছু বলতে পারবে না। রাজনৈতিক স্বার্থে বিজেপি সরকার তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন তিনি। কুমারস্বামীর বিরুদ্ধে সিবিআইতদন্তের সমালোচনা করেছে কংগ্রেসও। টুইটে সমালোচনা করে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, বিজেপি রাজনৈতির উদ্দেশ্যে বিরোধীদের বিরুদ্ধে মামলা দিয়ে সিবিআই তদন্ত করাচ্ছে।












Click it and Unblock the Notifications