Telangana: সাংসদের পেটে ছুরি চালালো ব্যক্তি, তেলেঙ্গানার বিআরএসের প্রচারে এই হামলা
ভয়ানক ঘটনা। নির্বাচনী প্রচারে বেরিয়ে ছুরিকাহত হলেন সাংসদ। হাড়হিম করা ঘটনা তেলেঙ্গানার। সোমবার ভোটের প্রচারে বেরিয়েছিলেন বিআরএসের সাংসদ কোথা প্রভাকর রেড্ডি। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। আর ঠিক একমাস বাকি তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের। এই ঘটনায় রীতিমতো ভোটের উত্তাপ আরও বাড়িয়ে দিল।
তেলেঙ্গানার নির্বাচনী প্রচার চলছে। সোমবার ভারত রাষ্ট্র সমিতি ( বিআরএস) এর প্রচারে বেরিয়েছিলেন সাংসদ প্রভাকর রেড্ডি। সিদ্দিপেট জেলার দৌলতাবাদ মণ্ডলের সুরমপল্লী গ্রামে প্রচার চলছিল। সেইসময় সাংসদ ছুরিকাহত হন। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাংসদকে আক্রমণ করে বলে খবর।

কোথা প্রভাকর রেড্ডি তেলেঙ্গানার মেদক আসনের সাংসদ। তিনি ছুরিকাহত হওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চারদিকে হুলস্থুল পড়ে যায়। রক্তাক্ত সাংসদকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ গাজওয়ালের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করেন।
প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান, সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল। এরপর সাংসদকে সেকেন্দ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। এই খবর প্রকাশ করা পর্যন্ত সাংসদ সেখানেই চিকিৎসাধীন।
জানা গিয়েছে, সাংসদের পেটের ডান দিকে ছুরি মারা হয়েছে। ঘা কতটা গভীর সেই ব্যাপারে এই খবর লেখা পর্যন্ত জানা সম্ভব হয়নি। আক্রান্ত হওয়ার পরই তাঁকে উদ্ধার করে গাড়িতে বসানো হয়। চালক দ্রুত সাংসদকে হাসপাতালে নিয়ে পৌঁছান।
তেলেঙ্গানায় ভারত রাষ্ট্র সমিতির সরকার চলছে৷ শাসক দলের সাংসদকে প্রাণে মারার চেষ্টা। স্বভাবতই রাজ্যে চাপা উত্তেজনা ছড়িয়েছে। আগামী ৩০ নভেম্বর ওই রাজ্যে বিধানসভা নির্বাচন। ঠিক একমাস আগে এই আক্রমণ, ভোটের উত্তেজনা বাড়িয়ে দিল।
শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো কেসিআরের বেশ ঘনিষ্ট এই সাংসদ। তিনি আক্রান্ত হওয়ায় স্বভাবই বেড়েছে রাজনৈতিক উত্তেজনার পারদ। এবারের নির্বাচনেও বিআরএসের জয় পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বুথ ফেরত সমীক্ষা বলছে বিজেপিও বিআরএসের ঘাড়ের কাছে নি:শ্বাস ফেলতে পারে।












Click it and Unblock the Notifications