তেলেঙ্গানায় পোস্টার যুদ্ধে 'নিখোঁজ'! মোদী-শাহ ঘনিষ্ঠকে বিধায়ক কেনায় প্রতিভাবান বলে নিশানা BRS-এর
তেলেঙ্গানায় শুরু হয়েছে পোস্টার যুদ্ধ। ভারত রাষ্ট্র সমিতির নেত্রী তথা তেলেঙ্গানার এমএলসি কে কবিতাকে ইডির দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের আগে রাজ্যে শাসকদল ও বিরোধী বিজেপির মধ্যে পোস্টার যুদ্ধ তীব্র হয়েছে। রাজধানী হায়দরাবাদের দুটি জায়গায় বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের নিখোঁজ পোস্টার পড়েছে।
|
'নিখোঁজ' বিএল সন্তোষ
বিএল সন্তোষের ছবি ওপরে দেওয়া হয়েছে, নিখোঁজ। আর নিচে রয়েছে, বিধায়ক কেনায় প্রতিভাবান এই নেতা। যার এই নেতা সম্পর্কে তথ্য দিতে পারবেন, তাঁদেরকে পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রী মোদীর প্রতিশ্রুতির ১৫ লক্ষ টাকার সাহায্য পাবেন।
|
আগেই শুরু হয়েছে ছবি-যুদ্ধ
এই ছবি যুদ্ধ শুরু হয়েছে কয়েকদিন আগে। অমিত শাহ গিয়েছিলেন হায়দরাবাদে। সেই সময় বহু দশক আগে জনপ্রিয় হওয়া ওয়াশিং পাউডার নির্মা-র পোস্টার থেকে মহিলাদের ছবি সরিয়ে সেখানে বিভিন্ন রাজ্যে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের ছবি দিয়ে দেওয়া হয়েছিল। এই তালিকায় ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মহারাষ্ট্রের নারায়ণ রানের মতা নেতারা। অভিযোগ এইসব নেতারা আগে থেকেই বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে।

পোস্টারে নিশানা করা হয়েছিল মোদীকেও
তবে এর আগে হায়দরাবাদে আরও বেশ কিছু পোস্টার দেখা গিয়েছিল। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা তথা বিআরএস নেত্রী কে কবিতা ইডির অফিসে হাজির হওয়ার দিন হায়দরাবাদ জুড়ে দেওয়ালে প্রধানমন্ত্রী মোদীকে গণতন্ত্র ধ্বংসকারী বলে নিশানা করা হয়েছিল। তেলেঙ্গানার শাসক বিআরএস-এর দাবি কে কবিতা কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করছেন।

জানে শুধু ইডি আর বিজেপি
দিল্লি আফগারি মামলায় প্রথমবার বিআরএস নেত্রী কে কবিতাকে তলব করে ইডি। তারপর থেকেই কেন্দ্রকে নিশানা করেছে বিআরএস। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বিজেপির অংশীদার বলে আক্রমণ করে তারা। বিআরনেতা রাভুলা শ্রীধর রেড্ডি দলের নেত্রী কে কবিতাকে জিজ্ঞাসাবাদের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোজিত বলেও মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, দিল্লি আফগারি মামলা নিয়ে ইডি আর বিজেপি ছাড়া আর কেউ জানে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications