তবলিঘি জামাতের ১০ বিদেশী মৌলবী লুকিয়ে ছিলেন আরও এক ধর্মীয়স্থানে! চাঞ্চল্য এলাকা জুড়ে

তবলিঘি জামাতের ১০ বিদেশী মৌলবী লুকিয়ে ছিলেন আরও এক ধর্মীয়স্থানে! চাঞ্চল্য এলাকা জুড়ে

তবলিঘি জামাত নিয়ে গোটা দেশ তোলপাড়। ২ দিন ধরে দিল্লির নিজামুদ্দিন এলাকায় ক্রমাগত বেড়ে চলেছে করোনার সংক্রমণ। উল্লেখ্য এই এলাকাতেই ১৩-১৫ মার্চ পর্যন্ত বিভিন্ন বিদেশী সদস্যদের নিয়ে করোনার আবহেই চলেছিল ধর্মীয় জমায়েত। যা প্রকাশ্যে আসবার পর থেকে ২০০০ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। ২৪ জন বিদেশীর দেহে মিলেছে করোনার চিহ্ন। এমন পরিস্থিতিতে রাঁচি থেকে উঠে এলো রও এক চাঞ্চল্যকর তথ্য।

১১ জন হাসপাতালে

১১ জন হাসপাতালে

কয়েকদিন আগেই এক সর্বভারতীয় সংবাদপত্রের খবরে উঠে এসেছিল রাঁচির রাঢ়গাঁও এলাকার কথা। সেখানের একটি ধর্মীয় স্থানে ১১ জন বিদেশী লুকিয়ে দিয়েছিলেন বলে খবর মেলে। এরপরই সেখান থেকে তাঁদের চিহ্নিত করা হয়। এবার আজ সেই ১১ জন বিদেশীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এঁরা সকলেই দিল্লির তবলিঘি জামাত থেকে ফিরে রাঁচিতে ঢুকে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

১০ মৌলবীকে ঘিরে তোলপাড়

১০ মৌলবীকে ঘিরে তোলপাড়

এদিকে আরও একটি রিপোর্ট বলছে রাঁচির পিথোরিয়া এলাকার একটি ধর্মীয় স্থানে বেশ কয়েকদিন নেপালী মৌলবীর সন্ধান মেলে। যাঁরাও লুকিয়ে ছিলেন বলে খবর। এঁরাও তবলিঘি জামাত থেকে এসেছেন বলে জানা গিয়েছে।

 জামাতের প্রশিক্ষণ দিচ্ছিলেন ১০ জন!

জামাতের প্রশিক্ষণ দিচ্ছিলেন ১০ জন!

রিপোর্ট বলছে, গা ঢাকা দিয়ে থাকা এই বিদেশী মৌলবীরা রাঁচির বিভিন্ন এলাকায় প্রশিক্ষণের কাজে নিযুক্ত ছিলেন। এঁরা জামাতের হয়ে কাজ করতে ন বলে জানা গিয়েছে। নেপালের বাসিন্দা এই মৌলবীরা কীভাবে এতদিন গা ঢাকা দিয়ে সেখানে রয়ে গেলেন , বা প্রশাসনিক কোনও ব্যবস্থা গৃহিত হল না , তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা

ভারতে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা

দিল্লির নিজামুদ্দিনের ঘটনার পর ভারতে সর্বাধিক কোভিড ১৯ রোগীর মৃত্যুর খবর উঠে এসেছে একদিনে। তেলাঙ্গানায় সেই রাতেই ৬ জনের মৃত্যু হয়েছে। আর এদিন ২৪ ঘণ্টার মধ্যে, ৪ জনের মৃত্যুর খবর এসেছে। গোটা ভারতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫৩ জন। ভারতে আপাতত আক্রান্তের সংখ্যা ১৬৩৭ জন।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+