Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভাইফোঁটা স্পেশাল: ভারতীয় রাজনীতিতে ভাই-বোন এবং তাঁদের সম্পর্ক

ভারতের রাজনীতিতে ভাইবোন যেমন একসঙ্গে একদলের রাজনীতি করেছে আবার রাজনীতিতেই তাঁদের মধ্যে তিক্ত সম্পর্কও দেখেছে। উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম ভাইবোনেরা রাজনীতির উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই তালিকা

ভারতের রাজনীতিতে ভাইবোন যেমন একসঙ্গে একদলের রাজনীতি করেছে আবার রাজনীতিতেই তাঁদের মধ্যে তিক্ত সম্পর্কও দেখেছে। উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম ভাইবোনেরা রাজনীতির উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই তালিকায় যেমন প্রিয়ঙ্কা-রাহুল রয়েছেন আবার কানিমোঝি এবং এমকে স্ট্যালিনও রয়েছেন। ভারতের বিভিন্ন অংশে ভাইদুজ কিংবা ভাইফোটা পালনের সময় একনজরে দেখে নেওয়া যাক ভাই-বোনের জুটিকে।

 রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী

রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী

রাহুল ও প্রিয়ঙ্কা একইসঙ্গে কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন। রাহুল ওয়ানাডের সাংসদ অন্যদিকে দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। তাঁদের বাবা-মা উভয়েই কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছেন। রাহুল গান্ধী ২০০৪ সাল থেকে জাতীয় কংগ্রেসে সরাসরি নাম লিখিয়েছেন। অন্যদিকে প্রিয়ঙ্কা সরকারিভাবে এই বছরের জানুয়ারিতে সেই তালিকায় যুক্ত হয়েছেন।

মাধবরাও সিন্ধিয়া, যশোদরা রাজে সিন্ধিয়া, বসুন্ধরা রাজে সিন্ধিয়া

মাধবরাও সিন্ধিয়া, যশোদরা রাজে সিন্ধিয়া, বসুন্ধরা রাজে সিন্ধিয়া

মাধবরাও সিন্ধিয়া, যশোদরা রাজে সিন্ধিয়া, বন্ধুন্ধরা রাজে সিন্ধিয়া ভারতীয় রাজনীতির পরিচিত মুখ। গোয়ালিয়রের শেষ রাজার সন্তান তাঁরা। তাঁদের মা বিজয়া রাজে সিন্ধিয়াও রাজনীতির মানুষ ছিলেন। তিনি বিজেপি সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে মাধবরাও সিন্ধিয়া কংগ্রেসের অনুগত ছিলেন। তাঁর দুই দিদি যশোদরা রাজে সিন্ধিয়া, বসুন্ধরা রাজে সিন্ধিয়া বিজেপির সঙ্গে যুক্ত। বসুন্ধরা রাজে দু-দফায় রাজস্থানের মুখ্যমন্ত্রীও ছিলেন। মাধবরাও সিন্ধিয়া ২০০১ সালে বিমান দুর্ঘটনায় মারা যান। তাঁর ছেলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্য কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও ২০২০ সালে বিজেপিতে যোগ দেন। তিনি বর্তমানে দেশের অসামরিক বিমান পরিবহণমন্ত্রী।

কানিমোঝি ও এমকে স্ট্যালিন

কানিমোঝি ও এমকে স্ট্যালিন

তামিলনাড়ুর রাজনীতিতে পরিচিত দুই মুখ হলেন কানিমোঝি ও এমকে স্ট্যালিন। কানিমোঝি থুথুক্কুদির সাংসদ আর এমকে স্ট্যালিন বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। স্ট্যালিন ডিএমকের সভাপতি আর কানিমোধি দলের সাধারণ সম্পাদক। তিনি আবার দলের মহিলা শাখার প্রধানও বটে। তাঁরা দীর্ঘদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থাকা ডিএমকে নেতা এম করুণানিধির সন্তান।

তেজপ্রতাপ, তেজস্বী যাদব ও মিসা ভারতী

তেজপ্রতাপ, তেজস্বী যাদব ও মিসা ভারতী

রাষ্ট্রীয় জনতা দলের প্রতিষ্ঠাতা এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবী (তিনিও বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন) নয় সন্তানের মধ্যে তিন সন্তান আরজেডির সঙ্গে যুক্ত। তেজস্বী যাদব বর্তমানে বিহারের উপ মুখ্যমন্ত্রী, তেজপ্রতাপ বিহারের ক্যাবিনেটমন্ত্রী। অন্যদিকে মিসা ভারতী বিহার থেকে রাজ্যসভার সাংসদ।

অজিত পাওয়ার ও সুপ্রিয়া সুলে

অজিত পাওয়ার ও সুপ্রিয়া সুলে

দু-জন খুড়তুতো ভাই-বোন। দুজনেই এনসিপির সঙ্গে যুক্ত। অজিত পাওয়ার শারদ পাওয়ারের বড় ভাই অনন্তরাও পাওয়ারের ছেলে। আর সুপ্রিময়া সুলে শারদ পাওয়ারের মেয়ে। শারদ পাওয়ার একাধিক দফায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থেকে। অজিত পাওয়ার মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী ছিলেন। অন্যদিকে সুপ্রিয়া সুলে লোকসভার সাংসদ।

জগনমোহন রে়ড্ডি ও শর্মিলা

জগনমোহন রে়ড্ডি ও শর্মিলা

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির ছেলে ও মেয়ে বলেন জগনমোহন রেড্ডি এবং শর্মিলা রেড্ডি। একটা সময়ে শর্মিলার সঙ্গে দাদা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির মতবিরোধ তৈরি হয়। এবছরের জুলাইয়ে শর্মিলা নতুন দল তৈরির কথা ঘোষণাও করেন। বর্তমানে তিনি তেলেঙ্গানায় তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির বিরুদ্ধে প্রচারে ব্যস্ত।

ওমর আবদুল্লা ও সারা পাইলট

ওমর আবদুল্লা ও সারা পাইলট

ওমর আবদুল্লা ও সারা পাইলট জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার ছেলে ও মেয়ে। ফারুক আবদুল্লা কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লার ছেলে। অন্যদিকে ওমর আবদুল্লাও একটা সময়ে
যেমন লোকসভার সদস্য ছিলেন। অন্যদিকে তিনি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীও ছিলেন। তিনিই বর্তমানে ন্যাশনাল কনফারেন্সের সভাপতি।
সারা পাইলট হলেন রাজস্থানের কংগ্রেস নেতা সচিন পাইলটের স্ত্রী। সচিন পাইলট প্রাক্তন কংগ্রেস নেতা রাজেশ পাইলটের ছেলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+