ঝাড়খণ্ডের ঝাড়িয়ায় ভাইয়ে ভাইয়ে বিবাদের জেরে খুন, আসন্ন বিধানসভা নির্বাচনে মুখোমুখি তাদের স্ত্রী
আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্রমেই রাজনৈতিক পারদ চড়ছে ঝাড়খণ্ডে। ধানবাদ জেলার ঝাড়িয়া বিধানসভা কেন্দ্রের মানুষ এবার এক নাটকীয় নির্বাচনী লড়াইয়ের দেখতে চলেছেন।
আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্রমেই রাজনৈতিক পারদ চড়ছে ঝাড়খণ্ডে। ধানবাদ জেলার ঝাড়িয়া বিধানসভা কেন্দ্রের মানুষ এবার এক নাটকীয় নির্বাচনী লড়াইয়ের দেখতে চলেছেন। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ভাবে স্পর্শকাতর কেন্দ্র হিসাবে চিহ্ন হয়ে এসেছে এই কেন্দ্রটি। এবার ভ্রাতৃদ্বন্দ্বের জেরে এক নেতার খুন এবং আসন্ন নির্বাচনে এই ই্স্যুকে ঘিরে পট পরিবর্তনে ক্রমেই দানা বাঁধছে চাঞ্চল্য।

রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ভ্রাতৃ হত্যা
২০১৪ সালের ভোটের সময় নির্বাচনে রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই কেন্দ্রটি। সেই সময় বর্তমান বিধায়ক সঞ্জীব সিংহের বিরুদ্ধে লড়েছিলেন তাঁর জ্ঞাতি ভাই প্রয়াত নিরাজ সিংহ। সঞ্জীব বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ৩০,০০০ ভোটের ব্যবধানে ভাই নীরাজকে পরাজিত করে জয়ী হয়েছিলেন। যদিও রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই বিজেপি বিধায়ক সঞ্জীব ভাই নীরাজকে গুলি করে হত্যা করেন। নীরাজ হত্যা মামলায় বর্তমান তিনি কারাগারেও রয়েছেন।
অন্যদিকে এই ঘটনার পর এবারের নির্বাচনী লড়াইয়ে দেখা দিয়েছে নতুন মোড়। এবার মাঠে নামছেন তাদের স্ত্রীরা। সঞ্জীবের স্ত্রী রাগিণী বিজেপির টিকিটে এবং প্রয়াত নীরাজের স্ত্রী পূর্নিমা কংগ্রেসের টিকিটে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে। পারিবারিক রোষের কারণে এবার তারা রাজনীতির ময়দানকে হাতিয়ার করেছেন বলে মনে করছেন অনেকেই।
নীরাজের ছোট ভাই হর্ষ সিংহ জেল বন্দি সঞ্জীবকে কটাক্ষের সুরে বলেন, "হিংসা এখানে বড় আকার ধারণ করেছে, ঝাড়িয়াকে পৈতৃক সম্পত্তি মনে করে পথের কাঁটা সরাতে যে হত্যা করা হয় এখানে। বাদ যায়না পরিবারের সদস্যরাও। "তিনি আরও বলেছেন, " সমগ্র ধানবাদ দেখেছে আমার ভাইকে কীভাবে হত্যা করা হয়েছে ইস্পাত গেটে, তার দোষ ছিল সে বিধায়ক পদের জন্য বিরুদ্ধ কোনও রাজনৈতিক দলকে বেছে নিয়েছিলেন।" স্বামীর হত্যার কথা মাথায় রেখেই নির্বাচনী লড়াইয়ে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন নীরাজ সিংহের স্ত্রী পূর্ণিমা। দীর্ঘদিন ধরে চলে আসা এই 'মাফিয়া রাজের ' বিরুদ্ধে এবার এলাকার মানুষেরা একত্রিত হয়ে ভোট দেবেন বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications