খুন হওয়া হরিয়ানভী গায়িকা হর্ষিতাকে ধর্ষিতাও হতে হয়েছিল, খুন হন তাঁর মা-ও
হর্ষিতার দিদি লতাই অভিযোগ করেছেন যে তাঁর স্বামী দীনেশই হর্ষিতাকে খুন করিয়েছে। সে এই মুহূর্তে তিহার জেলে বন্দি অন্য অভিযোগে সাজা খাটছে। সেই লোক দিয়ে তাঁর বোন হর্ষিতাকে খুন করিয়েছে বলে অভিযোগ লতার।
হরিয়ানভী গায়িকা হর্ষিতা দাহিয়াকে পানিপতের হাইওয়ের ধারে রাস্তায় গুলি করে নৃশংসভাবে খুন করা হয়। একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত গাড়িতে দিল্লিতে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মোট ৭টি গুলিতে এফোঁড়-ওফোঁড় করে দেওয়া হয়েছে হর্ষিতাকে। আর এই ঘটনায় মূল অভিযোগের তির তার জামাইবাবু দীনেশের বিরুদ্ধে।

হর্ষিতার দিদি লতাই অভিযোগ করেছেন যে তাঁর স্বামী দীনেশই হর্ষিতাকে খুন করিয়েছে। সে এই মুহূর্তে তিহার জেলে বন্দি অন্য অভিযোগে সাজা খাটছে। সেই লোক দিয়ে তাঁর বোন হর্ষিতাকে খুন করিয়েছে বলে অভিযোগ লতার।
২০১৪ সালে এই দীনেশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন হর্ষিতা। সেইবছরই তাঁর মা অর্থাৎ শাশুড়িকে খুনের অভিযোগ ওঠে দীনেশের বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতে সে জেল খাটছে বলে জানিয়েছেন পানিপতের ডিএসপি দেশ রাজ।
মঙ্গলবার বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ হর্ষিতাকে খুন করা হয়। সেইসময়ে তার সঙ্গে ছিলেন দুই সহযোগী ও গাড়ির ড্রাইভার। তার আগে বেশ কয়েকবার হর্ষিতাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। দিদি লতার অভিযোগ, এই সবই করেছে তাঁর স্বামী দীনেশ। এদিকে পুলিশ দল গঠন করে তদন্তে নেমেছে। জেলবন্দি দীনেশকেও খুব শীঘ্র জেরা করা হবে।












Click it and Unblock the Notifications