গুজরাত উপকূলে উদ্ধার ৩,৫০০ কোটি টাকার হেরোইন, কলকাতায় গ্রেফতার বিটেক ছাত্র
দেড় হাজার কেজি হেরোইন উদ্ধার মার্চেন্ট নেভির ভেসল থেকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার ভেসেলের ক্যাপ্টেনের ভাই।
দেড় হাজার কেজি হেরোইন উদ্ধার মার্চেন্ট নেভির ভেসল থেকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার ভেসেলের ক্যাপ্টেনের ভাই। ক্য়াপ্টেন সুপ্রীত তিওয়ারির ভাই সুজিতকে এদিন গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার অর্থমূল্যের এই হেরোইন সুজিত, তার দাদা সুপ্রীতের মার্চেন্ট ভেসেলে নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ আসে পুলিশের কাছে।

এর আগে, ভেসেলটিকে গুজরাত উপকূলে বাজেয়াপ্ত করে গুজরাত কোস্ট গার্ড। সেই সূত্রেই ২২ বছর বয়সী কলকাতার বিটেক পড়ুয়া সুজিতকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সুপ্রীত ও সুজিত দুই ভাই দুজনেই কলকাতার বাসিন্দা। এর আগে , সুজিত তার দাদা সুপ্রীত তিওয়ারির হয়ে ১০০ কোটি টাকা নিয়েছিল কোনও এক ব্য়ক্তির কাছ থেকে নিয়ে ছিল বলে অভিযোগ।
তবে সেই টাকা কেন নিয়েছিল বা কোন কাজে ব্য়বহার হয়, তা নিয়ে এখনো কিছু জানা যায়নি। এদিকে, ধৃত সুজিতকে জিজ্ঞাসাবাদের জন্য গুজরাত পুলিশ এর ATS এর একটি দল কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে।












Click it and Unblock the Notifications