ভাঙল ৫০ বছরের রেকর্ড! বর্ষার গড় বৃষ্টিপাত ছাড়াল মাত্র ৫৪ দিনে, হিমাচলে খারাপ আবহাওয়ায় বন্ধ স্কুল-কলেজ

হিমাচল প্রদেশে বর্ষার গড় বৃষ্টিপাত ছাড়াল মাত্র ৫৪ দিনে ছাড়িয়ে গিয়েছে। এবারের সেই পাহাড়ি রাজ্যে ৫৪ দিনে বৃষ্টিপাত হয়েছে ৭৪২ মিলি। সিমলা আবহাওয়া কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবারের জুলাইয়ের রেকর্ড বৃষ্টিপাত গত ৫০ বছরের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মানালি, সোলান, রোহরু, উনা, ঘামরুর, হামিরপুর এবং কেলংয়ের মতো শহরগুলিতে ৯ জুলাই একদিনে যে বৃষ্টিপাত হয়েছে, তা আগেকার সব রেকর্ডকে ভেঙে দিয়েছে।

হিমাচল প্রদেশে বৃষ্টিপাত

হিমাচল প্রদেশে ৭ থেকে ১০ জুলাই পর্যন্ত চার দিনে ২২৩ মিলি বৃষ্টিপাত হয়েছে। সাধারণভাবে সেই সময়ের বৃষ্টিপাতের গড় ৪১.৬ মিলি। ফলে গড়ের অনেক বেশি বৃষ্টি হয়েছে সেই সময়। গত রিবার থেকে রাজ্যে যে বৃষ্টিপাত শুরু হয়েছে,. তা এবারের বর্ষার দ্বিতীয় স্পেল। আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা কমবে, তবে তা আবার সক্রিয় হবে ২৫ অগাস্ট।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী এবার হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী আবার কোথাও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এবার হিমাচল প্রদেশে বর্ষায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৩২৭। ২৪ জুন রাজ্যে বর্ষা শুরু হওয়ার পরে ক্ষতির পরিমাণ ৭২০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।

হিমাচল প্রদেশে বৃষ্টিপাত

সরকারি আধিকারিকরা জানাচ্ছেন বুধবার হিমাচল প্রদেশে বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৫৭-তে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু মঙ্গলবার বলেছেন, গত কয়েকদিন ধরে বৃষ্টি ১৫৭ শতাংশ বৃদ্ধির ফলে রাজ্য জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তিন দিনে মৃতের সংখ্যা প্রায় ৬০।

রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১৯ অগাস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত বুধবারও রাজ্যের সব স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে রাজ্যের প্রায় ৮০০ টি রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+