আরও একশো বছর ভারত শাসন করা উচিত ছিল ইংরেজদের, নতুন মন্তব্যে বিতর্কে বসপা নেতা

রাজস্থানের বহুজন সমাজ পার্টির প্রদেশ সভাপতি ধরমবীর সিংয়ের মতে, আরও একশো বছর দেশ শাসন করা উচিত ছিল ইংরেজদের।

১৯৪৭ সালে ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীনতা পেয়েছিল। স্বাধীন ভারতের পথ চলা শুরু হয়েছিল বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে। তবে রাজস্থানের বহুজন সমাজ পার্টির নেতা তথা প্রদেশ সভাপতি ধরমবীর সিংয়ের মতে, আরও একশো বছর দেশ শাসন করা উচিত ছিল ইংরেজদের।

আরও একশো বছর ভারত শাসন করা উচিত ছিল ইংরেজদের, নতুন মন্তব্যে বিতর্কে বসপা নেতা

তাঁর মতে, ব্রিটিশরা আরও এক শতাব্দী দেশ শাসন করলে তপশিলি জাতি, উপজাতি ও অন্য পিছিয়ে পড়া শ্রেণির উন্নতি সম্ভব ছিল। তাহলে এই শ্রেণির মানুষরা এতটা পিছিয়ে থাকতেন না বলে দাবি করেছেন এই বিএসপি নেতা।

বিএসপি নেতার দাবি, ব্রিটিশরা শাসনে ছিল বলেই বিআর আম্বেদকরের মতো মানুষ পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। ইংরেজরা না থাকলে আম্বেদকর সেই সুযোগ পেতেন না। তাঁরা না থাকলে কোনও স্কুল আম্বেদকরে ভর্তি নিত না।

রাজস্থান ও অন্য রাজ্যগুলিতে দলিত ও পিছিয়ে পড়া মানুষদের ভোট যাতে তাঁদেক ঝুলিতে পড়ে তা নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছে বিএসপি। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এমনকী রাজস্থানেও দলিত ভোটার অনেক রয়েছেন। এই অবস্থায় সিংহভাগ পিছিয়ে পড়া শ্রেণির ভোট বসপা-র ঝুলিতে গেলে কেমন ফল হয় সেটাই দেখার।

বিশেষ করে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে বিএসপি কিছু অঞ্চলে বেশ শক্তিশালী। এছাড়া ত্রিমুখী লড়াই হলে বিএসপি অনেক ভোট পেলে তা কংগ্রেসের ক্ষতি করে না বিজেপির, সেটা বেশ লক্ষ্যণীয় বিষয় হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+