হাসিনার আর্জি খারিজ ব্রিটেনের, আপাতত ভারতেই থাকবেন তিনি, কী হবে পরবর্তী পদক্ষেপ?

আপাতত ব্রিটেনে যেতে পারছেন না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে রয়েছে তাঁর বিমান। বাংলাদেশ সেনার মালবাহী বিমানে দিল্লির গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে পৌঁছেছেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর বোন রেয়াত। তিনি ব্রিটেনের নাগরিক।

জানা গিয়েছে শেখ হাসিনা লন্ডনে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। কিন্তু ব্রিটেন সরকার তাঁকে অনুমতি দেয়নি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর আপাতত তিনি ভারতেই থাকবেন কয়েকটা দিন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছ থেকে যাবতীয় তথ্য নিয়েছেন।

sheikh hasina

এদিকে বিবিসি সূত্রে খবর হাসিনার ছেলে নাকি জানিয়েছেন তাঁর মা আর রাজনীতিতে থাকবেন না। হাসিনার ছেলে সঞ্জীব ওয়াজেদ জয় বলেছেন, তাঁর মা এতোটাই হতাশ যে এতো পরিশ্রম করার পরেও কিছু লোক তাঁর বিরুদ্ধে এভাবে দাঁড়িয়েছেন। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা দাবি করেছেন বাংলাদেশের এই পরিস্থিতিতে পাক মদত রয়েছে। বিএনপি এবং জামাত ছাত্রদের আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছিল বলে মনে করছেন তাঁরা।

এদিকে বাংলাদেশে সেনা শাসন জারি হলেও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী সরকার গড়া হবে। সেনা প্রধান সাংবাদিক বৈঠক করে বিকেল সাড়ে তিনটে নাগাদ এই ঘোষণা করেছেন। সেই সঙ্গে বিক্ষোভকারীদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন। পুলিশ এবং সেনাবাহিনী আর কোনও গুলি চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশে ঢাকা বিমানবন্দরের রাত ১১টা পর্যন্ত সব উড়ান বাতিল করে দেওয়া হয়েছে।

ভারত বাংলাদেশ মৈত্রি ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতা ঢাকা বাস পরিষেবাও। বাংলাদেশের সব বিমান বাতিল করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। হাসিনা বাংলাদেশ ছাড়তেই নজির বিহীন দৃশ্য দেখল গোটা বিশ্ব। মনে করিয়ে দিয়েছে সদ্দাম হুসেনের পতনের দিন। যেভাবে সাদ্দামের হত্যার পর তাঁর মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ঠিক একই ভাবে হাসিনার বাংলাদেশ ছাড়ার পরেই বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তিতকে চড়ে হাতুড়ি মারতে দেখা গিয়েছিল বিক্ষোভকারীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+