রাম মন্দিরের পক্ষে রামদেবও! তবে হুঁশিয়ারি নিয়ে 'জল্পনা'
রাম মন্দির তৈরি করতে আইন তৈরির দাবি করলেন যোগাগুরু রামদেব। তা না করলে সাধারণ মানুষই মন্দির তৈরি করতে শুরু করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাধারণ মানুষের ধৈর্য হারিয়ে যাচ্ছে বলেও দাবি করেছেন
রাম মন্দির তৈরি করতে আইন তৈরির দাবি করলেন যোগাগুরু রামদেব। তা না করলে সাধারণ মানুষই মন্দির তৈরি করতে শুরু করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাধারণ মানুষের ধৈর্য হারিয়ে যাচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

সাংবাদিকদের রামবেদ বলেছেন,মানুষ ধৈর্য হারাচ্ছে। রামমন্দির তৈরি করতে আইন তৈরি করুন। না হলে মানুষ নিজেরাই মন্দির তৈরি করতে শুরু করবে। যদি মানুষ তা করে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হবে বলেও, হুঁশিয়ারি দিয়েছেন রামদেব। তিনি বিশ্বাস করেন, দেশে রামের বিরোধী কেউ নন। হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান, সবাই রামের বংশধর।
রাম মন্দিরের দাবি করে শিবসেনা অযোধ্যায় জমায়েতের আয়োজন করেছে। রাম মন্দির তৈরির তারিখ ঘোষণার দাবি করেছে তারা। সেই পরিস্থিতিতে সামনে এল রামদেবের এই বক্তব্য।
বিশ্ব হিন্দু পরিষদও অযোধ্যায় জমায়েতের আয়োজন করেছে। তবে এই জমায়েতকে তারা বলছে ধর্ম সংসদ।












Click it and Unblock the Notifications