Pangong Lake-এর উপরে ব্রিজ বানাচ্ছে লালফৌজ! স্যাটেলাইটে সেই ছবি ধরা পড়তেই পালটা প্রস্তুতি ভারতের
ক্রমশ উত্তেজনা ছড়াচ্ছে ভারত-চিন সীমান্তে। লাগাতার সীমান্তে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে লালফৌজ। গত বছরখানেক আগে গালওয়ান ভ্যালিকে ভারত-চিনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
ক্রমশ উত্তেজনা ছড়াচ্ছে ভারত-চিন সীমান্তে। লাগাতার সীমান্তে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে লালফৌজ। গত বছরখানেক আগে গালওয়ান ভ্যালিকে ভারত-চিনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
কিন্তু এরপর থেকে একাধিকবার ভারতের তরফে শান্তির বার্তা দেওয়া হলেও লাগাতার উস্কানি দিচ্ছে চিন। সীমান্ত জুড়ে ক্রমশ চড়ছে চাপা টেনশন।

ভারতের হাতে চাঞ্চল্যকর তথ্য।
আর এই উত্তেজনা পরিস্থিতির মধ্যেই ভারতের হাতে চাঞ্চল্যকর তথ্য। স্যাটেলাইটের মাধ্যমে সীমান্তের বেশ কিছু ছবি ভারতের হাতে এসেছে। আর সেই ছবি কার্যত বিশ্লেষণ করে উদ্বেগ বেড়েছে সেনাবাহিনীর। ছবিতে দেখা যাচ্ছে চিনের দিকে থাকা Pangong Lake-এর একটি ব্রিজ তৈরি করছে। এই এলাকায় এই নির্মান কাজকে ঘিরেই গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

স্যাটেলাইট থেকে একগুচ্ছ ছবি সেনার হাতে
স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে সেনা আধিকারিকরা বলছেন, এই ব্রিজ Pangong Lake-এর একটা অংশে তৈরি করা হচ্ছে। Pangong Lake- চিন এবং ভারতের দুই অংশেই রয়েছে। এই অপূর্ব সুন্দর। সামরিক বিশ্লেষকদের মতে, চিন এই লেকের উপর ব্রিজ তৈরি করে ফেললে খুব দ্রুত একটা অংশ থেকে অন্য অংশে রসদ পৌঁছতে পারবে। শুধু তাই নয়, ভারতকে চাপে ফেলতে একাধিক কৌশল তাঁদের হাতে চলে আসবে।

ব্রিজ তৈরির কাজ শেষ করে ফেলেছে!
শুধু তাই নয়, ভারত-চিন সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলিতেও খুব দ্রুত পৌঁছতে পারবে বলে মত বিশ্লেষকদের। ইতিমধ্যে সেই স্যাটেলাইটের ছবি প্রকাশ্যে এসেছে। আর তা আসার পর থেকেই ভারত নজরদারি আরও বাড়িয়েছে। তবে বিশ্লেষকদের একাংশের মতে, চিন প্যাংগং লেকের উপর ব্রিজ তৈরির কাজ শেষ করে ফেলেছে।

উত্তেজনাময় পরিস্থিতির দিকে যাচ্ছে
উল্লেখ্য, ভারত এবং চিনের সীমান্ত সমস্যা নতুন কিছু নয়। তবে সম্প্রতি সীমান্ত নিয়ে বিরোধ ক্রমশ উত্তেজনাময় পরিস্থিতির দিকে যাচ্ছে। শুধু Pangong Lake নয়, লাদাখের বিস্তির্ন অঞ্চল জুড়ে নির্মান কাজ চালাচ্ছে চিন। কোথায় সেনা ঘাঁটি তৈরি হচ্ছে তো কোথায় গ্রাম বানাচ্ছে সে দেশের কমিউনিস্ট সরকার। শুধু তাই নয়, বেশ কয়েকটি ভারতের জায়গা দখলেরও অভিযোগ চিনের বিরুদ্ধে। এই বিষয়ে বারবার সেনাস্তরে আলোচনা হলেও তা কর্ণপাত করতে রাজি নয় তাঁরা। কার্যত বুড়ো আঙুল দেখিয়েই চলছে এই ধরনের সমস্ত নির্মান কাজ।

চিনকে কড়া বার্তা
আর এই অবস্থায় গত কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের ১৩টি জায়গার নাম বদলে ফেলে নিজেদের ম্যাপে প্রকাশ করে বেজিং।
এই নিয়ে বছর শেষে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে উত্তর পূর্বের এই রাজ্যে। ভারতও চুপ করে বসে থাকেনি। এই নিয়ে চিনকে কড়া বার্তা দিয়েছে। ভারত পাল্টা জবাবে চিনকে বলেছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্দ অংশ।












Click it and Unblock the Notifications