বিয়ের শোভাযাত্রা বদলে গেল শেষ যাত্রায়, মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত
বিয়ের শোভাযাত্রা বদলে গেল শবের শোকযাত্রায়।
বিয়ে কঘররতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন বর। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে নয়া দিল্লি-র সীমাপুরী এলাকায়। বিয়ের রীতি মেনেই বরের সঙ্গে যাওয়া বরযাত্রী বন্দুক দিয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে যাচ্ছিলেন। আর এর থেকেই ঘটে যায় চরম বিপত্তি।

বিয়ে করার জন্য বিয়ের প্রশেসান নিয়ে বেরিয়েছিলেন ২৩ বছরের দীপক। কলন্দর কলোনি থেকে ফরিদাবাদের দিকে যাচ্ছিল বিয়ের শোভাযাত্রা। এই সময়েই বরের ভাগ্নে বন্দুক থেকে একের পর এক গুলি ছুঁড়ছিলেন। এরকমই একটি গুলি সোজা গিয়ে বরের গায়ে লাগে। সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে লুটিয়ে পড়েন তিনি। এমনটাই জানিয়েছে পুলিশ।
মাথায় বন্দুকের গুলির আঘাত লাগা দীপককে সঙ্গে সঙ্গে কাছের জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাত ২ টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
আনন্দবিহারে সরকারি বাস টার্মিনালে দীপক খালাসির কাজ করতেন। এভাবে মৃত্যুতে বিয়ের শোভাযাত্রা বদলে গেল শবের শোকযাত্রায়।












Click it and Unblock the Notifications